শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জানুয়ারী ২০২৫ ০১ : ২৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর পরিচালিত ছবি বার্ডম্যান জিতে নিয়েছিল একাধিক অস্কার। সেই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার ঢুকেছিল তাঁর ঝুলিতে। এরপর তাঁর-ই পরিচালিত এপিক ওয়েস্টার্ন ‘দ্য রেভেন্যান্ট’-এ অভিনয়ের জন্য ৮৮তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার প্রথমবারের জন্য হাতে তুলে নিয়েছিলেন লিওনার্দো দি ক্যাপ্রিও। হলিউডের এই অস্কারজয়ী পরিচালক নাকি এবার তাঁর পরের ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় বলি-পরিচালক তথা অভিনেতা অনুরাগ কাশ্যপকে!
এমন দাবি করলেন মহারাজা ছবির পরিচালক নিথিলিয়ান স্বামীনাথন। চেন্নাইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে একথা বললেন তিনি। তাঁর সেই মন্তব্যের ভিডিও-ই এখন তুমুল ভাইরাল সম্যমাধ্যমে। ঠিক কি বলেছেন নিথিলিয়ান স্বামীনাথন? ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যাচ্ছে নিখিল বলছেন –“অনুরাগ স্যারের একজন বিরাট ভক্ত আমি। সম্প্রতি, মুম্বইয়ে হাজির হয়েছিলাম ওঁর মেয়ের বিয়ের অনুষ্ঠানে। সেখানে উনি-ই আমাকে জানালেন, ‘মহারাজা’ দেখেছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। তারপরেই নাকি অনুরাগকে নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন উনি! যখন এ কথাটা শুনেছিলাম সেইমুহূর্তে বুঝতে পারিনি কী প্রতিক্রিয়া দেব! তবে এটুকু বলতে পারি প্রচণ্ড খুশি হয়েছিলাম যেহেতু অনুরাগ স্যারকে ভালবাসি।”
যদিও জানিয়ে রাখা ভাল, এখনও পর্যন্ত অনুরাগ কাশ্যপের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর তরফেও আসেনি কোনও বিবৃতি।
প্রসঙ্গত, অস্কারজয়ী পরিচালকের পরের ছবির নায়ক টম ক্রুজ। গত বছরেই ঘোষণা হয়েছিল এই ছবির কথা। ২০২৬-এ প্রেক্ষাগৃহে আসার কথা টম ক্রুজের এই নয়া ছবি। তাহলে কি সেই ছবিতেই টমের সঙ্গে অভিনয়ের জন্য অনুরাগকে ভেবেছেন ‘দ্য রেভেন্যান্ট’-এর পরিচালক?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি