শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Border 2 stars Sunny Deol Varun Dhawan pay tributes and share pics with jawans  Indian Army Day

বিনোদন | পাঞ্জা লড়ে, ‘ভারত মাতা কী জয়’ স্লোগান তুলে সেনা দিবস পালন সানি-বরুণের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ জানুয়ারী ২০২৫ ০০ : ১২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: আজ ৭৭তম সেনা দিবস। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধান হিসাবে ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি দায়িত্ব নিয়েছিলেন জেনারেল কেএম কারিয়াপ্পা। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর হয় সেনা দিবস কুচকাওয়াজ। ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সানি দেওল। জওয়ানদের নিয়ে পোস্ট করেছেন বরুণ ধাওয়ানও। এদিন বর্ডার ২ শুটিংয়ের ফাঁকে  ভারতীয় জওনদের সঙ্গে কাটালেন সানি। গল্প-আড্ডায় মাতলেন। লড়লেন পাঞ্জা। সমাজমাধ্যমে সানির পোস্ট করা একাধিক ভিডিওর একটিতে দেখা যাচ্ছে জওয়ানদের সঙ্গে সুর মিলিয়ে 'ভারত মাতা কী জয়' বলে উঠছেন তিনি। ছবির ক্যাপশনে লিখলেন, " তখন, এখন এবং সবসময় আমাদের নায়ক ভারতীয় সেনাকে কুর্নিশ।" বরুণ ছবির পোস্টে লিখেছেন, " আমাদের দেশের সত্যিকারের নায়কদের কুর্নিশ।" বরুণের ছবিটি যে 'বর্ডার ২' -এর শুটিংয়ের ফাঁকেই তোলা সেকথা বলাই বাহুল্য। 

 

প্রসঙ্গত, ২০২১ সালে জয়সলমেরে ‘বচ্চন পাণ্ডে’র ছবির শুটিং করছিলেন অক্ষয় কুমার।  কিন্তু ১৫ জানুয়ারি সেনা দিবসে নিজের শিডিউল থেকে সময় বের করে আর্মি ডে-র ম্যারাথনের ফ্ল্যাগ অফ করেন তিনি। পাশাপাশি তাঁদের সঙ্গে ভলিবলও খেলেন।অক্ষয়ের সঙ্গে ছিলেন ছবির নায়িকা  কৃতী শ্যাননও। তিনিও সেদিন আর্মির জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

 

 


উল্লেখ্য, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল বর্ডার। সূত্রের দাবি, এ বার ছবির প্রেক্ষাপট রাজস্থানের সীমান্তবর্তী শহর লঙ্গেওয়ালায় ভারত-পাকিস্তানের সম্মুখ সমর।  ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত 'বর্ডার'-এ সানি দেওলের সঙ্গে ছিলেন অভিনেতা সুনীল শেট্টি ও অক্ষয় খান্না। এবার ‘বর্ডার ২’-এ সানির সঙ্গে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং অহন শেঠিকে। ভূষণকুমারের সংস্থার সঙ্গে হাত মিলিয়ে জে পি দত্ত এবং তাঁর কন্যা নিধি ছবিটি প্রযোজনা করবেন। ২০২৬ সালের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন অর্থাত্‍ ২৩ জানুয়ারী, এই ছবি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া