শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | হাসির ফোয়ারা থেকে বুদ্ধিদীপ্ত রসিকতা, গুড়ের মতোই মিষ্টি ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’

Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৫Soma Majumder

পরমা দাশগুপ্ত          

সরল চরিত্রদের সহজ গল্প। দেদার হাসিতে মন কাড়ল শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি।

প্রচার বলছে, ‘দমফাটা হাসির ছবি’। যার নেপথ্যে টিম ‘মীরাক্কেল’ এবং পর্দায় হাজির টলিউডের সেরা কমেডি অভিনেতাদের বেশ কয়েক জন। ছবি যে হাসিতে ঠাসা হবে, তাতে আর সন্দেহ কী! প্রত্যাশা মতোই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’ তাই মাতিয়ে দিচ্ছে সবাইকে।

ইদানীং বাংলা, হিন্দি, ইংরেজি কিংবা সিরিজ থেকে সিনেমা- সবেতেই মাল্টিলেয়ার্ড প্লটের ছড়াছড়ি। সে থ্রিলার হোক বা প্রেমকাহিনি, সম্পর্কের সমীকরণ বা ঘটনার ঘনঘটা, সবই এগোতে চায় জটিল বাঁকে। এমন সময়ে দাঁড়িয়েও ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’ এগিয়েছে একেবারে সাদামাটা, সহজ সরল এক গল্পের পথ ধরে। তাতে প্রেম আছে, বিয়ে আছে। আছে মন কষাকষি, দুঃখও। তবে তার সবটুকু জুড়েই আছে অফুরন্ত হাসিতে বোনা পলিটিক্যাল স্যাটায়ার। আছে রাজার নীতির মারপ্যাঁচ পেরিয়ে প্রজাদের জিতে যাওয়ার এক নিটোল কাহিনি।

ছবিতে কলকাতা থেকে খানিক দূরে পাটালিগঞ্জের এক সাধাসিধে ছেলে গোপাল মুখার্জি (সোহম মজুমদার)। পুতুলনাচ দেখানোই তার পেশা। যে কাজে রোজগারের দেখা নেই তেমন। আর তাই বাবা শৈবাল মুখার্জির (পরান বন্দ্যোপাধ্যায়) পেনশনটুকুই ভরসা। মা (মানসী সিংহরায়) মারা গিয়েছে বহু আগে। বাবা-ছেলের সংসারে গোপালের নিত্যসঙ্গী বকাঝকা আর বাইরে বেরোলে চায়ের দোকান থেকে বাজার সর্বত্র ধারবাকি-র গঞ্জনা। বাবা শৈবাল অবশ্য তার মধ্যেই স্বপ্ন দেখে, ঘরে লক্ষ্মীর বসত হবে এক দিন। মাথার উপরকার টালি সরে হবে পাকা ছাদ।  

এ হেন গোপাল গ্রামের দাদা সাধন সরকার (সুমিত সমাদ্দার)-এর বায়নায় খেলা দেখাতে যায় তার শ্বশুরবাড়ির গ্রাম পঞ্চমীতে। সেখানেই সে প্রেমে পড়ে যায় এক সুন্দরী কন্যে রাইয়ের (দিতিপ্রিয়া রায়)। এদিকে গুরুদেবের (দীপঙ্কর দে)পরামর্শে তার শিষ্যা পদ্মরানির (তনিমা সেন) বিধবা মেয়ে সেই রাইয়ের সঙ্গেই ছেলের বিয়ে ঠিক করে শৈবালও। এতে নাকি লক্ষ্মীলাভ হবেই!

বিয়ে করে রাই পাটালিগঞ্জে আসতেই নতুন টানাপোড়েন শুরু! তাকে আগামী বিধানসভা ভোটে ধূপদানি চিহ্নে প্রার্থী করে শাসক দলের স্থানীয় নেতা সুবোধ মাল (রজতাভ দত্ত)। পাল্টা চালে গোপালকে ধূপকাঠি চিহ্নে প্রার্থী করে বিরোধী দল। ব্রেকিং নিউজ পেতে তাদের হাঁড়ির খবরের দিকে তাক করে থাকে টিভি চ্যানেলের নামী সাংবাদিক মীর (মীর আফসার আলি)-ও। কোন দিকে গড়াবে ভোটের ভবিষ্যৎ? কার দিকে ঝুঁকবে পাটালিগঞ্জের গুড়ের মতো মিষ্টি মানুষগুলো? নাকি রাজনীতির দলাদলি বদলে দেবে দুই সদ্যবিবাহিত দম্পতির মনের সমীকরণ? এ সব নিয়েই এগিয়েছে ছবির গল্প।

পরান বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, রজতাভ দত্ত, তনিমা সেন, সুমিত সমাদ্দার, মীরের মতো জাত কমেডি অভিনেতারা যে জমিয়ে দেবেন, সে কথাই বাহুল্য। যথারীতি এ বলে আমায় দেখ, ও বলে আমায়! তবে এমন হেভিওয়েটদের ভিড়েও দুরন্ত অভিনয়ে মুগ্ধতা কুড়িয়ে নেন সোহম। সহজ সরল এক গ্রামের ছেলের নিষ্পাপ সততা, প্রেমে মশগুল এক তরুণের আবেগ কিংবা রাজনীতির মারপ্যাঁচ থেকে দূরে থাকতে চাওয়ার আকুলতা- সবেতেই তিনি ভীষণ রকম অনায়াস। কমেডি টাইমিংয়ে পাল্লা দেন দিতিপ্রিয়াও। তবে হ্যাঁ, তাঁর মধ্যে এখনও যেন ‘রানি রাসমণি’র বাস। তা থেকে বেরিয়ে আসার জায়গাটায় এবার খানিক মনোযোগ দেওয়া জরুরি। 
ভাল লেগেছে গানের ব্যবহারও। ইমন চক্রবর্তী এবং বিয়ের পরে এই প্রথম অনুপম রায় ও প্রশ্মিতা পালের যুগলবন্দিতে গানগুলো মন কাড়ে।

এ ছবির আসল নায়ক অবশ্য কাহিনি-চিত্রনাট্যকার ইমন চক্রবর্তীর চোখা সংলাপ। বিশেষত রাজনীতির ময়দানের চরিত্রদের সংলাপগুলো একাধারে বুদ্ধিমত্তা ও রসবোধের জমাটি জুটি। তবে হাসির খোরাক মানেই যত্রতত্র আদিরসের ছড়াছড়ি করে দেওয়াটা খানিক মীরাক্কেলীয় হয়ে গিয়েছে। আর তা বেশ কিছুটা ওভারডোজও হয়েছে বটে।

অন্য স্বাদের মজাদার প্লট। তবে রাজনীতির রঙ্গে-ব্যঙ্গে মোড়া হাসির ছবিতে ইচ্ছেমতো ইমোশন গুলতে গিয়ে মাপটা খানিক বেশি হয়ে গিয়েছে কোথাও কোথাও। এটুকু খামতি এড়াতে পারলে এ ছবি ঝকঝকে স্মার্ট হয়ে উঠত অনেকটাই। পরের ছবিতে পরিচালক এদিকটায় নজর দেবেন নিশ্চয়ই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া