সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

India became the third team to score more than 400 in women's ODIs

খেলা | জোড়া সেঞ্চুরিতে রানের শিখরে ভারত, শেহবাগদের ছাপিয়ে স্মৃতিদের বিরাট নজির

KM | ১৫ জানুয়ারী ২০২৫ ২১ : ৪০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগে এই আয়ারল্যান্ডের বিরু্দ্ধে ওয়ানডে-তে নিজেদের সর্বোচ্চ রান করেছিল ভারতের মহিলা দল। 

বুধবার আগের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানারা। প্রতিপক্ষ সেই আয়ারল্য়ান্ড। 

আগে ভারতের মহিলা দলের সর্বোচ্চ রান ছিল ৩৭০। এদিন ৪৩৫ রান করে স্মৃতি মান্ধানারা বিশাল রানের টার্গেট দিলেন আয়ারল্যান্ডকে। 

স্মৃতি ও তাঁর ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়াল সেঞ্চুরি হাঁকান। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতের ৪৩৫ রান চতুর্থ সর্বোচ্চ। মহিলাদের ওয়ানডে ফরম্যাটে নিউ জিল্যান্ড ৪ উইকেটে ৪৯১ রান করে সবার থেকে উপরে। ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিউয়িরা এই রান করেছিল। 

ভারতের মেয়েরা এদিন পুরুষদের রেকর্ডও ভেঙে দিল। ২০১১ সালে ভারতের পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১৮ রান করেছিল। সেই ম্যাচে বীরেন্দ্র শেহবাগ ২১৯ রান করেছিলেন। তিনি ছিলেন অধিনায়ক। বর্তমান ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ৬৭ রানের ইনিংস খেলেছিলেন।   এদিন সেই রানও টপকে গেল মহিলা দল। 

প্রতীকা রাওয়াল দেশের হয়ে দ্বিতীয় সিরিজ খেলতে নেমে প্রথম সেঞ্চুরি পেলেন। ১২৯ বলে ১৫৪ রানের ইনিংস খেলেন প্রতীকা। ২০টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। 

 

হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ৭০ বলে ১০০ করেন স্মৃতি। ভারতীয় মহিলাদের মধ্যে স্মৃতি দ্রুততম সেঞ্চুরি হাঁকান এদিন। ৮০ বলে স্মৃতি করেন ১৩৫ রান। ১২টি চার ও সাতটি ছক্কায় সাজানো ছিল স্মৃতির ইনিংস। 

তিন নম্বরে ব্যাট করতে নেমে রিচা ঘোষ ৪২ বলে ৫৯ রান করেন। একটি ছক্কা ও ১০টি বাউন্ডারি মারেন তিনি। পরের দিকে তেজাল হাসাবনিশ (২৮) ও হরলীন দেওল (১৫) তুলিতে শেষ টান দেওয়ায় ভারতের মহিলা দল ৫০ ওভারে করে ৫ উইকেটে ৪৩৫ রান। 

তবে ভারতের এই বড় রানের ভিত গড়ে দেয় স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের পার্টনারশিপ। ভারতীয় ওপেনাররা জুটিতে ২৩৩ রান করেন।  এটাই মহিলাদের ওয়ানডে-তে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া