সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

team india squad delay for champions trophy

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় কেন দেরি হচ্ছে?‌ বোর্ডকে একহাত নিলেন এই প্রাক্তন ক্রিকেটার

Rajat Bose | ১৫ জানুয়ারী ২০২৫ ২১ : ১১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিয়েছে। কিন্তু ভারত এখনও করেনি। সম্ভবত ১৯ জানুয়ারি বিসিসিআই দল ঘোষণা করবে। এদিকে দল ঘোষণা করতে দেরি হওয়ায় বিরক্ত প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। প্রাথমিক দল ঘোষণার শেষ দিন ছিল ১২ জানুয়ারি। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও বিসিসিআই দল ঘোষণা করেনি।


ভারত ছাড়াও দল ঘোষণা করেনি পাকিস্তানও। তবে টিম ইন্ডিয়ার দল ঘোষণা না হওয়ার কারণ বুমরার চোটের সর্বশেষ আপডেট। নিশ্চিত না হয়ে দল ঘোষণা করতে চাইছে না বিসিসিআই। প্রসঙ্গত, সিডনিতে পঞ্চম টেস্টে বল করার সময় কোমরে চোট পান বুমরা। হাসপাতালেও যেতে হয়েছিল তাঁকে। বোর্ডের মেডিক্যাল টিম এখনও বুমরার চোট নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি। এখানেই বিরক্ত সিধু।


প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘‌আইসিসির ২৫ বছরের ইতিহাসে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় এত দেরি হয়নি। ১২ জানুয়ারির ডেডলাইন শেষ হয়েছে। বুমরার জন্য অপেক্ষা করা হচ্ছে। সতীর্থ থেকে দেশবাসীরা চাইছেন বুমরা সুস্থ হয়ে উঠুন।’‌ এরপরই সিধুর সংযোজন, ‘‌বুমরার চোট নিয়ে সঠিক তথ্য এখনও দেওয়া হয়নি। এটা মানতেই হবে বুমরার কাঁধে বড় দায়িত্ব রয়েছে। ক্রিকেট বিশ্ব বুমরার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে।’‌ 


বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ১৮ কিংবা ১৯ জানুয়ারি দল ঘোষণা করা হবে। সূত্রের খবর, বুমরা সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগের ম্যাচগুলি খেলতে পারবেন না। 


এদিকে, বর্ডার গাভাসকার ট্রফিতে ব্যর্থ হলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতের ভাল ফলের ব্যাপারে আশাবাদী সিধু। তাঁর কথায়, ‘‌টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। একদিনের ক্রিকেটে ভারত শীর্ষস্থানেই রয়েছে। শেষ ১৭ টি২০ ম্যাচের মধ্যে ১৪ খানা জিতেছে।’‌  

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া