সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ জানুয়ারী ২০২৫ ২১ : ১০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বুধবার পর্তুগালের কোয়ালিফায়ার জাইমে ফারিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ডে চলে গেলেন নোভাক জকোভিচ। রড লেভার এরিনায় ম্যাচের ফলাফল ৬-১, ৬-৭, ৬-৩, ৬-২। গ্র্যান্ডস্লামে নিজের ৪৩০তম সিঙ্গলস ম্যাচ জিতে রজার ফেডেরারকে ছাপিয়ে গেলেন সার্বিয়ান তারকা। ওপেন এরাতে ৪২৯ ম্যাচ জিতেছেন ফেডেক্স। এতদিন এটাই সর্বোচ্চ ছিল। এবার নতুন রেকর্ডের মালিক জোকার। কীর্তি স্থাপনের পর জকোভিচ বলেন, 'আমি এই খেলাটাকে ভালবাসি। আমি প্রতিযোগিতায় অংশ নিতে ভালবাসি। ২০ বছরের বেশি আমি গ্র্যান্ডস্লাম খেলছি। হারি বা জিতি, আমি কোর্টে সবসময় নিজেকে উজাড় করে দিই। আরও একটা রেকর্ড করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।'
এদিন প্রথম সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি জকো। কিন্তু দ্বিতীয় সেটে অপ্রত্যাশিতভাবে ফিরে আসে অবাছাই ফারিয়া। টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে সার্বিয়ানকে চমকে দেন ১২৫ নম্বরে থাকা টেনিস খেলোয়াড়। কিন্তু মোমেন্টাম ধরে রাখতে পারেননি। নিজের অভিজ্ঞতা এবং সংগঠিত গেমপ্লে দিয়ে ম্যাচে ফেরেন। তৃতীয় সেট অনায়াসেই নিজের দখলে করে নেন। বৃষ্টির জন্য স্টেডিয়ামের ছাদ বন্ধ করে দিতে হয়। শেষ দুই সেট দাপটের সঙ্গে জিতে দেন জকোভিচ। তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাস মাচহাকের মুখোমুখি হবেন তিনি। ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জেতার হাতছানি জকোর সামনে। ২৫তম রেকর্ড গ্র্যান্ডস্লামের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন সার্বিয়ান তারকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি