সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

steve smith retirement rumours

খেলা | কবে অবসর নেবেন?‌ চাঁচাছোলা জবাব দিলেন স্মিথ

Rajat Bose | ১৫ জানুয়ারী ২০২৫ ১৯ : ১০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ফ্রাঞ্চাইজি ক্রিকেট আরও বেশি করে খেলতে চান অজি ব্যাটার স্টিভ স্মিথ। 


যদিও টি২০ ক্রিকেটে বড় একটা খেলেন না স্মিথ। একদিনের ও লাল বলের ক্রিকেটেই তিনি বেশি সাবলীল। অস্ট্রেলিয়ার হয়ে টি২০ ক্রিকেট খেলতেও দেখা যায় না স্মিথকে। অতীতে আইপিএল খেললেও এখন আর খেলেন না। সেই স্মিথ এখন টি২০ লিগ খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন।


ইতিমধ্যেই দেশের হয়ে ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন স্মিথ। তাঁর অবসর নিয়ে এবার কথা উঠতে শুরু করেছে। কিন্তু স্মিথ এখনও কয়েক বছর চুটিয়ে খেলতে চান। 


এটা ঘটনা টেস্টে কিংবা একদিনের ক্রিকেটে স্মিথ অন্যতম সেরা ব্যাটার। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন। কারণ প্যাট কামিন্স খেলছেন না ব্যক্তিগত কারণের জন্য। 


সদ্য সমাপ্ত বর্ডার গাভাসকার ট্রফিতে দুটি শতরান করেছেন স্মিথ। তারপরই তিনি যোগ দিয়েছেন বিগ ব্যাশে সিডনি সিক্সার্স দলে। আর যোগ দিয়েই ৬৪ বলে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। এরপরই স্মিথ মনে করছেন তিনি আরও বেশি করে ফ্রাঞ্চাইজি লিগ খেলবেন।


অবসর প্রসঙ্গে স্মিথ বলেছেন, ‘‌আরও বেশি করে টি২০ ক্রিকেট খেলতে চাই। বেশ আনন্দ পাচ্ছি বিগ ব্যাশ খেলে। অনেক ক্রিকেটারই দেশে দেশে ঘুরে ফ্রাঞ্চাইজি লিগ খেলে চলেছে। আমিও আগে খেলেছি। এখন ফের খেলতে চাই।’‌ এরপরই স্মিথ বলেছেন, ‘‌শরীর যতদিন সায় দেবে ততদিন খেলে যাব। প্রতিদিন উন্নতি করাই থাকবে লক্ষ্য।’‌ সিডনিতে বেশ কয়েকবছর খেলছেন স্মিথ। উপভোগও করছেন। জানিয়েছেন, ‘‌মজা পাচ্ছি। রানও আসছে। এভাবেই চলুক না।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া