শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ৭৬৭ পর্ব পেরিয়ে, দু’বছর পর সত্যিই বন্ধ হচ্ছে ‘এই জনপ্রিয় ধারাবাহিকের পথ চলা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: দু’বছর সফলভাবে চলার পর অবশেষে বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক। ৭৬৭ পর্ব পেরিয়ে এবার শেষের মুখে ‘হরগৌরী পাইস হোটেল’। এই সপ্তাহেই হবে শেষ দিনে শুটিং। বর্তমান সময়ে কোনও ধারাবাহিকের ক্ষেত্রে দু'বছর পথ চলা সহজ কথা নয়। ২০২৩ সালের জুন মাস নাগাদ স্টুডিয়োপাড়ায় ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়াল বন্ধের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়েছিলেন ধারাবাহিকের অন্যতম প্রধান অভিনেতা রাহুল মজুমদার। ট্র্যাক বদলে একাধিকবার নতুন গল্প শুরু হয়েছে এই ধারাবাহিকে। তবে অবশেষে এবার বন্ধ হতে চলেছে ‘হরগৌরী পাইস হেটেল’-এর দরজা। 

 

শঙ্কর-ঐশানী অর্থাৎ রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাত্রা শুরু হলেও গল্প অনেকটা এগিয়ে অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং শুভস্মিতা মুখোপাধ্যায়ের জুটিকে দেখেছেন দর্শকেরা। ২০২৪ এর জুন মাস নাগাদ এই ধারাবাহিকে শেষ হয়েছিল ‘শঙ্কর’ ওরফে রাহুল মজুমদারের পথচলা শেষ। অভিনেতা জানিয়েছিলেন, নিজের ইচ্ছেয় ধারাবাহিক ছেড়েছেন। শঙ্কর-ঐশানীর মৃত্যুর পর তাদের মেয়ে ধৃতি এবং রুদ্র রায় চৌধুরীকে নিয়ে এগিয়েছে গল্প। প্রথমে রুদ্র রায় চৌধুরীর চরিত্রে ইন্দ্রশিস রায়কে দেখা গেলেও পরে এই চরিত্রে কাজ শুরু করেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। নতুন প্রজন্মের একাধিক নতুন মুখ নিয়ে পথচলা শুরু করে এই ধারাবাহিক। এরপর গল্পে নানান মোড় এসেছে। নতুন জুটিকে দর্শকেরা বেশ পছন্দ করেছেন।  যদিও টিআরপি তালিকায় এমনভাবে জায়গা করতে পারেনি, তবে দেখতে দেখতে প্রায় ৮০০ পর্ব ছুঁতে চলেছিল এই ধারাবাহিক। প্রথমদিকে প্রযোজনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত থাকলেও বর্তমানে এই ধারাবাহিক একাই সামলেছেন নীলাঞ্জনা শর্মা। 

 

স্টার জলসায় লম্বা পথ চলার ক্ষেত্রে এই ধারাবাহিক অবশ্যই অন্যতম। ২০২২-এর শেষের দিকে পথ চলা শুরু করলেও ২০২৫-এর প্রথম মাসেই নিজেদের যাত্রাপথে ইতি টানছে ‘হরগৌরী পাইস হোটেল’। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, আগামী ১৮ জানুয়ারি হতে চলেছে ধারাবাহিকের শেষ দিনের শুটিং।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া