সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে একজন পার্থক্য গড়ে দিয়েছে। না, প্যাট কামিন্স নয়। স্কট বোল্যান্ডকে গেমচেঞ্জার হিসেবে বাছলেন রবিচন্দ্রন অশ্বিন। পারথে হার দিয়ে শুরু করার পর ১-৩ এ সিরিজ জেতে অস্ট্রেলিয়া। দশ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি চ্যাম্পিয়ন হয়। এর জন্য বোল্যান্ডকে কৃতিত্ব দিলেন ভারতীয় তারকা। নিজের ইউ টিউব চ্যানেল 'অ্যাশ কি বাত'এ অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আলোচনা করেন অশ্বিন। দুই দলের প্রতিযোগিতামূল ভাবনার প্রশংসা করেন। অশ্বিন বলেন, 'সিডনিতে শেষ সেশন পর্যন্ত ম্যাচ ওপেন ছিল। অসাধারণ সিরিজ। শেষ দিন পর্যন্ত কঠিন লড়াইয়ের পর অস্ট্রেলিয়া সিরিজ জেতে।'
সিরিজ শেষের পর মজার ছলে উসমান খোয়াজা বলেন, 'আমি বুমরা'ড হয়েছিলাম।' সেই নিয়েও এদিন মন্তব্য করেন তারকা স্পিনার। অশ্বিন বলেন, 'অজি তারকার এই মন্তব্য বলে দিচ্ছে সিরিজ কতটা আকর্ষণীয় ছিল।' তিনি মনে করেন স্কট বোল্যান্ডের অপ্রত্যাশিত অন্তর্ভুক্তি সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে। জানান, হ্যাজেলউডের চোট সাপে বর হয়েছে। এটাই সিরিজের টার্নিং পয়েন্ট। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'সবাই বলছে প্যাট কামিন্স অনবদ্য পারফর্ম করেছে। কিন্তু ও বাঁ-হাতিদের বিরুদ্ধে হিমশিম খেয়েছে। স্কট বোল্যান্ডের দলে সুযোগ পাওয়া অস্ট্রেলিয়ার ভাগ্য খুলে দিয়েছে। ও না খেললে, ভারত সিরিজ জিতত।' হ্যাজেলউডকে যোগ্য সম্মান দিয়ে, বাঁ হাতিদের বিরুদ্ধে বোল্যান্ডের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন অশ্বিন। তিনি বলেন, 'হ্যাজেলউড খুব ভাল বোলার। তবে ওরা একই আক্রমণ নিয়ে খেললে, হয়তো আমার জিতে যেতাম। আমাদের বাঁ হাতিদের বোল্যান্ডের রাউন্ড দ্য উইকেট ডেলিভারি পার্থক্য গড়ে দেয়।' কামিন্সকে যাবতীয় কৃতিত্ব দেওয়া হলেও, অশ্বিনের কাছে গেমচেঞ্জার বোল্যান্ড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি