সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ জানুয়ারী ২০২৫ ১৭ : ১১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঝামেলায় জর্জরিত টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম। আপেক্ষিকভাব সবকিছু ঠিক আছে দেখানোর চেষ্টা করা হলেও, পরিস্থিতি আদতে তাই নয়। গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে রোহিত শর্মা সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের। ভারতের হেড কোচের সঙ্গে মতপার্থক্য হচ্ছে মূখ্য নির্বাচক অজিত আগরকরের। ভারতীয় ড্রেসিংরুমে একের পর এক অন্তর্দ্বন্দ্বের কথা ফাঁস হচ্ছে। এমনই আরও একটি ঘটনা প্রকাশ্যে এল। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরে মর্নি মরকেলের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন গম্ভীর। এই বিষয়টি বিসিসিআই কর্তাদের কানে তোলা হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন একটি প্র্যাকটিস সেশনের ঘটনা।
একটি ব্যক্তিগত মিটিংয়ের জন্য একদিন একটু দেরীতে প্র্যাকটিসে যোগ দেন মরকেল। তাতেই নাকি চটে যান গম্ভীর। টিম ইন্ডিয়ার বোলিং কোচকে কথাও শোনান। তারপর বাকি সফরে নাকি চুপচাপ ছিলেন মরকেল। বোর্ডের সূত্র বলেন, 'গম্ভীর নিয়মশৃঙ্খলার বিষয়ে প্রচণ্ড কড়া। মাঠেই মরকেলকে কথা শোনান। বোর্ডকে জানানো হয়, সফরের বাকি সময়টা মরকেল কিছুটা চুপচাপ ছিল। এটা মিটিয়ে নেওয়ার দায়িত্ব দু'জনের ওপর।' গম্ভীরের সাপোর্ট স্টাফের পারফরম্যান্সের ওপর বিশেষ নজর রাখছে বোর্ড। তাঁদের অবদান নিয়ে সিনিয়র প্লেয়ারদের থেকে জানতে চাওয়া হচ্ছে।
বিরাট কোহলি ক্রমাগত একইভাবে আউট হওয়ার পর ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুনীল গাভাসকর। প্রশ্ন উঠছে অভিষেক নায়ারের ভূমিকা নিয়ে। বোর্ডের এক সূত্র বলেন, 'ব্যাটিং কোচ অভিষেক নায়ার আতসকাঁচের তলায় আছে। গম্ভীর নিজেও প্রতিষ্ঠিত ব্যাটার ছিলেন। নায়ারের পারফরম্যান্স নিয়ে বোর্ড সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কথা বলছে। একইসঙ্গে সরকারী কোচ রায়ান টেন দুশখাতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক অভিজ্ঞতার অভাবে একজন ক্রিকেটারের পারফরম্যান্স বৃদ্ধিতে অবদান রাখতে পারছেন কিনা সেই নিয়ে কথা হচ্ছে।' পরিস্থিতি যা তাতে ভবিষ্যতে সাপোর্ট স্টাফের চুক্তি নিয়েও কড়া সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে বোর্ড কর্তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি