সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | টি-২০ বিশ্বকাপজয়ীকে অগ্রাহ্য করায় প্রাক্তনীর রোষের মুখে গম্ভীর, আগরকার

Sampurna Chakraborty | ১৫ জানুয়ারী ২০২৫ ১৬ : ২৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। শুধু তাই নয়, নিয়মিত খেলার সুযোগ পান। কিন্তু গৌতম গম্ভীর, অজিত আগরকার জমানায় হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে জায়গা পাননি শিবম দুবে। ভারতীয় অলরাউন্ডারের বাদ পড়া প্রসঙ্গে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া। বিশ্বকাপের পর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ দলে ছিলেন। কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা সফরের দলে রাখা হয়নি তাঁকে। নিজের ইউ টিউব চ্যানেলে সেই নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 

আকাশ চোপড়া বলেন, 'শিবম দুবের কী হয়েছে? আমি ঋতুরাজকে নিয়েও কথা বলতে চাই। কিন্তু ও নিজের জায়গা করতে পারেনি। রজত পাতিদারও আছে। দুবে টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিল। দল জিতলে, সেই কৃতিত্ব সকলের পাওয়া উচিত। ফাইনালে যথেষ্ট ভাল খেলেছিল। তার আগে অবশ্যই ওর ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে প্রশ্ন ওঠে। তারপর ভাল খেলে টি-২০ চ্যাম্পিয়ন হয়।' হার্দিক পাণ্ডিয়ার পরিবর্ত হিসেবে নীতিশ কুমার রেড্ডিকে তৈরি করতে চাইছে নির্বাচকরা। তাসত্ত্বেও চোপড়া মনে করেন, জাতীয় দলে আরও সুযোগ পাওয়া উচিত শিবমের। বিশেষ করে বিশ্বকাপ ফাইনালের পর।

আকাশ বলেন, 'দুটো সিরিজের পর ওর হালকা চোট ছিল। খুব বেশি সুযোগও পায়নি। এখন দলের বাইরে। কেউ ওর ব্যাপারে কথাও বলছে না। রিয়ান পরাগের চোট আছে বলে ওকে নিয়ে কোনও কথা উঠছে না। কিন্তু দুবেকে নিয়েও কেউ কোনও কথা বলেছে না। হঠাৎ করেই হাওয়া হয়ে গিয়েছে।' ভারতের প্রাক্তনী মনে করেন, চোট সারিয়ে সরাসরি দলে ফেরা উচিত ছিল দুবের। চোপড়ার দাবি, তাঁকে বিশ্বকাপের দলে রাখা হলে অনায়াসেই আরও এক, দু'বছর খেলা চালিয়ে যেতে পারেন ভারতীয় অলরাউন্ডার। নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন। জানান, চোট পাওয়া তারকাকে দলে ফেরানো প্রাথমিক লক্ষ্য থাকা উচিত টিম ম্যানেজমেন্টের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া