সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সিনিয়র প্লেয়ারদের চাহিদা নিয়ে অসন্তুষ্ট, চ্যাপেলের ছায়া গম্ভীরের মধ্যে

Sampurna Chakraborty | ১৫ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় ভারতের ব্যর্থতা নিয়ে বোর্ডের বৈঠকে কাটাছেঁড়া হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় দলের সংস্কৃতি নিয়ে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে মতপার্থক্য রয়েছে গৌতম গম্ভীরের। অস্ট্রেলিয়া সফরে তারকা প্লেয়ারদের হোটেলের চাহিদা এবং প্র্যাকটিসের সময় নিয়ে মতামত দেওয়া পছন্দ হয়নি টিম ইন্ডিয়ার হেড কোচের। অন্যদিকে সিনিয়র ক্রিকেটারদের মনে হয়েছে, গম্ভীরের দিক থেকে যোগাযোগের অভাব ছিল। বোর্ডের রিভিউ মিটিংয়ে এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। যদিও আগের দিনই বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা দাবি করেন, দলের মধ্যে কোনও অন্তর্দ্বন্দ্ব নেই। গম্ভীরের সঙ্গে রোহিত শর্মা, অজিত আগরকরের সম্পর্কে চিড় ধরেনি। তবে একজন প্রাক্তন নির্বাচক জানান, গম্ভীরের মধ্যে গ্রেগ চ্যাপেলের ছায়া দেখা যাচ্ছে। অতীতে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ান কোচ। যার প্রভাব পড়ে পারফরম্যান্সে‌। গম্ভীর প্রসঙ্গ নিয়ে প্রাক্তন নির্বাচক বলেন, 'হয় তুমি রবি শাস্ত্রীর মতো হও, বা রাহুল দ্রাবিড়, গ্যারি কার্স্টেন, জন রাইটের মতো। শাস্ত্রী মিডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করত। প্লেয়ারদের আলফা মেল প্রজেক্ট করত। অন্যদিকে বাকিরা নিজেদের আলগা রাখত। প্লেয়ারদের প্রচারের আলোয় থাকতে দিত। চ্যাপেলের মতো মনোভাব ভারতে চলে না। গম্ভীর, শাস্ত্রী, দ্রাবিড়রা চলে যাবে, তবে প্লেয়াররা থেকে যাবে।'

ভারতীয় হেড কোচের কীর্তিকলাপ নিয়েও অখুশি বোর্ড কর্তারা। অস্ট্রেলিয়ায় গম্ভীরের ম্যানেজার তাঁর ছায়াসঙ্গীর মতো ছিল। এই নিয়ে একেবারেই খুশি নয় বোর্ড কর্তারা। বোর্ডের এক কর্তা বলেন, 'গম্ভীরের ম্যানেজার কেন জাতীয় নির্বাচকদের জন্য নির্ধারিত গাড়ি ব্যবহার করবে? একজন অপরিচিত তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে না নির্বাচকরা। অ্যাডিলেডে বিসিসিআইয়ের হসপিটালিটি বক্সে তাঁকে কেন জায়গা দেওয়া হল? দলের সদস্যদের সঙ্গে একই জায়গায় কীভাবে ব্রেকফাস্ট করল?' এইসব প্রশ্ন তোলেন বোর্ডের এক কর্তা। এর থেকেই বোঝা যাচ্ছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে সবকিছু ঠিকঠাক নেই। ড্রেসিংরুমের সমস্যা নিয়েই গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারতীয় দল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া