সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ জানুয়ারী ২০২৫ ০৪ : ৫৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, শুভমন গিলের পর এবার যশস্বী জয়েসওয়াল। রঞ্জি ট্রফিতে খেলার ইচ্ছাপ্রকাশ করলেন ভারতীয় ওপেনার। ২৩ জানুয়ারি জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের পরের ম্যাচ। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কোচ ওঙ্কার সালভিকে জানিয়ে দিলেন, সেই ম্যাচের জন্য পাওয়া যাবে তাঁকে। এমসিএর এক কর্তা বলেন, 'ও মুম্বইয়ের কোচ ওঙ্কার সালভিকে জানিয়েছে, রঞ্জির পরের রাউন্ডের ম্যাচে ওকে পাওয়া যাবে। কয়েকদিনের মধ্যেই মুম্বইয়ের দল বাছা হবে।' মঙ্গলবার মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করেন রোহিত শর্মা। যদি ম্যাচ খেলার বিষয়ে সম্মতি দেন, তাহলে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে তারকাখচিত দল নামাবে মুম্বই। রোহিত শর্মা, যশস্বী জয়েসওয়াল ছাড়াও থাকবেন অজিঙ্ক রাহানে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে নেই যশস্বী। বুধবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের অনুশীলনে যোগ দেবেন বাঁ হাতি ব্যাটার। এদিন অজিঙ্ক রাহানের সঙ্গে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার রঞ্জি খেলেন ভারত অধিনায়ক। যদিও এখনও তিনি খেলার বিষয়ে কিছু জানাননি। অস্ট্রেলিয়ায় ডাহা ব্যর্থ হয়েছেন রোহিত। পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফিরতে মরিয়া। অন্যদিকে একটি শতরান এবং অর্ধশতরান ছাড়া অস্ট্রেলিয়া সফরে বিশেষ সুবিধা করতে পারেননি যশস্বী। চেনা ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ভারতীয় ওপেনার। বোঝাই যাচ্ছে, গৌতম গম্ভীরের দাওয়াই ভালই কাজ করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি