সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রিচার্ড সেলিস, অনুশীলন না করেই মাঠ ছাড়লেন আনোয়ার-হেক্টররা

Sampurna Chakraborty | ১৪ জানুয়ারী ২০২৫ ০৩ : ৩১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ডার্বি হারের পর জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। একদিন বিশ্রাম দিয়েই রাজারহাটে প্র্যাকটিসে নেমে পড়ল লাল হলুদ ব্রিগেড। এদিনের অনুশীলনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রিচার্ড সেলিস।‌ লাল হলুদ জার্সিতে ছিল তাঁর প্রথম অনুশীলন। মঙ্গলবার বিকেলে প্রায় ঘন্টা দুয়েক অনুশীলন চলে। ইস্টবেঙ্গলের নতুন বিদেশিকে দেখার জন্য রাজারহাটে গুটিকয়েক সমর্থক উপস্থিত ছিল। রিচার্ডের সঙ্গে সেলফিও তোলেন তাঁরা। এদিন পুরোদমে অনুশীলন করেন ভেনেজুয়েলান ফরোয়ার্ড। শারীরিক কসরত করেন। দলের সঙ্গে গুয়াহাটি যাননি আনোয়ার আলি। এদিন প্র্যাকটিসে হাজির ছিলেন। কিন্তু অনুশীলনে এসেও প্র্যাকটিস না করেই মাঠ ছাড়েন। শুধু আনোয়ার নয়, ইস্টবেঙ্গলের ছয় ফুটবলার প্র্যাকটিস করেনি। এই তালিকায় ছিলেন আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, হিজাজি মাহের, সল ক্রেসপো, মহম্মদ রাকিপ এবং প্রভাত লাকরা।‌ যা সমর্থকদের চিন্তায় ফেলবে।

রবিবার গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। শেষ তিন ম্যাচে জয় অধরা। গোয়া ম্যাচে জয়ে ফিরতে মরিয়া থাকবেন অস্কার ব্রুজো। রেফারিং নিয়ে তোলপাড় ময়দান। কিন্তু শুধুই কি রেফারির ওপর দায় চাপানো যাবে? ডার্বিতে গোল লক্ষ্য করে কোনও শট নিতে পারেনি লাল হলুদের স্ট্রাইকিং ফোর্স। ভাল স্থানীয় প্লেয়ার নিতে না পারার জন্য ড্রাফটিং সিস্টেমকেই দায়ী করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। দেবব্রত সরকার বলেন, 'আমরা ড্রাফটিংয়ের কোনও সুযোগ পাইনি। তাই আমরা পিছিয়ে থাকছি। এটিকের সঙ্গে মার্জ করে মোহনবাগান সেই সুবিধা পেয়ে গিয়েছে। আইএসএল তৈরির সময় এক শহর, এক ক্লাব কনসেপ্ট ছিল। তার ফলে ওরা সুবিধা পায়। শুরুতে অ্যাটলেটিকো কলকাতা হিসেবে ওরা খেলত। তারপর মার্জ করে একটা দল করা হয়েছে। বাইরে বিদেশের মাঠে খেলতে গিয়ে রেফারিং নিয়ে কোনও সমস্যায় পড়তে হয় না আমাদের। শুধু এখানেই রেফারিং নিয়ে সমস্যা হচ্ছে।' রেফারিং নিয়ে ক্ষোভের মাঝেই গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। ডার্বি হারে সুপার সিক্সের সম্ভাবনা প্রায় শেষ। তবুও হাল ছাড়ছেন না অস্কার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া