সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৪ জানুয়ারী ২০২৫ ০২ : ১৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সদ্য বেঙ্গালুরু ম্যাচ জিতে ফিরেছে সাদা কালো ব্রিগেড। ড্রেসিংরুমে ফুরফুরে ভাব থাকা উচিত। কিন্তু তারই মধ্যে মহমেডানে অশান্তি। বুধবার ঘরের মাঠে চেন্নাইনের বিরুদ্ধে পরের ম্যাচ কলকাতার তৃতীয় প্রধানের। কিন্তু তার আগে অনুশীলনে নামতে বেঁকে বসে ফুটবলাররা। মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রাক ম্যাচ প্রস্তুতি সারার কথা ছিল মহমেডানের। সময় মতো মাঠে পৌঁছে যায় দলের ফুটবলাররা। কিন্তু প্র্যাকটিসে নামেনি। দু'মাসের বেতন বাকি ফুটবলারদের। সেটা না মেটানো পর্যন্ত অনুশীলনে নামতে চায়নি ফুটবলাররা। তাঁদের বুঝিয়েও মাঠে নামানো যায়নি। অবশেষে ক্লাবের সিইও এসে তাঁদের সঙ্গে কথা বলার পর প্র্যাকটিসে নামতে রাজি হয় ফুটবলাররা। দ্রুত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। যার ফলে নির্ধারিত সময়ের একঘন্টা দেরীতে শুরু হয় অনুশীলন।
সমস্যা ভুলে জয়ের ধারা অব্যাহত রাখতে চান আন্দ্রে চের্নিশভ। টানা হারের পর শেষ তিন ম্যাচে অপরাজিত। জোড়া ড্রয়ের পর জয়। তাও আবার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে। যা একলাফে মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে চের্নিশভ বলেন, 'প্রত্যেক পয়েন্ট গুরুত্বপূর্ণ। এটা আমাদের মোটিভেশন দেবে। আত্মবিশ্বাস বাড়াবে। অন্যতম সেরা দলের বিরুদ্ধে আমরা জিতেছি। এইরকম ম্যাচ জিতলে দলে পজিটিভ এনার্জি আসে। গুরুত্বপূর্ণ জয়। তবে সেটা ভুলে আমার নতুন করে শুরু করতে হবে। আরও একটা কঠিন মাঠের জন্য তৈরি থাকতে হবে।'
চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতেছিল মহমেডান। কিন্ত তার সঙ্গে মেলাতে চাইছেন না রুশ কোচ। চের্নিশভ বলেন, 'অনেকদিন আগে আমরা জিতেছি। কিন্তু এটা আরেকটা ম্যাচ। তাই সেইভাবে বলা যায় না। আমরা জিততে চাই। প্রতিপক্ষ ভাল দল। অভিজ্ঞ কোচ। ওরা গতিময় ফুটবল খেলে। টেবিলে নিজেদের পজিশন নিয়ে খুশি নয়। জয়ের মনোভাব নিয়েই মাঠে নামবে। আমাদের ভাল ফুটবল খেলতে হবে।' ম্যাচটা কঠিন হবে জানালেন। তবে আরও একটি জয়ের বিষয়ে আশাবাদী মহমেডান শিবির। সমর্থকদের ধৈর্য রাখার আবেদন চের্নিশভের। তিনি বলেন, 'আগেও বলেছি রেজাল্ট আসতে সময় লাগবে। প্লেয়াররা নিজেদের ওপর বিশ্বাস ফিরে পাচ্ছে। ঘরের মাঠে জিততে চায়। সাপোর্টাররা ঘরের মাঠে জয় দেখতে চায়। আমরাও ওদের খুশি করতে চাই।' চোট সারিয়ে সামাদ প্র্যাকটিস শুরু করেছে। জোসেফ দলের সঙ্গে যোগ দেবে। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া সাদা কালো ব্রিগেড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি