শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ram Gopal Varma calls Ram Charan s Game Changer box office numbers fraud

বিনোদন | রাম চরণের ‘গেম চেঞ্জার’-এর নির্মাতারা ‘মিথ্যাবাদী’! তোপ রাম গোপাল বর্মার, কিন্তু কেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ জানুয়ারী ২০২৫ ০১ : ২৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে রাম চরণ ও কিয়ারা আদবানি অভিনীত ছবি ‘গেমচেঞ্জার'।প্রত্যেকেরই নজর রয়েছে এই ছবির বক্স অফিস কালেকশনের দিকে। স্যাকনিল্ক সাইটের দেওয়া তথ্য অনুসারে, এই ছবিটি মুক্তির দিন গোটা দেশে আয় করেছে ৫১. ২৫ কোটি। এই আয় সমস্ত ভাষার আয় মিলিয়ে। কেবল হিন্দি নয়, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। আর এই সব মিলিয়েই প্রথমদিনে এই ছবি আয় করেছে ৫১. ২৫ কোটি। অথচ সমাজমাধ্যমে এই ছবির অফিসিয়াল পেজে দাবি করা হয়েছে প্রথম দিনেই নাকি বিশ্বব্যাপী এই ছবি আয় করেছে ১৮৬ কোটি টাকা! এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাম গোপাল বর্মা। 

 

 

 

সমাজমাধ্যমে এই ছবির নির্মাতাদের 'মিথ্যাবাদী' বলে দাগিয়ে দিয়েছেন সত্যা ছবি খ্যাত এই পরিচালক। কটাক্ষ করে জানিয়েছেন, রাজামৌলি, সুকুমারের মতো পরিচালকেরা যেখানে তেলেগু ছবির উত্থান রকেটের গতিতে করিয়েছেন সেখানে এই গেম চেঞ্জার ছবির নির্মাতারা তেলেগু ছবির ইন্ডাস্ট্রিকে মিথ্যাবাদী হিসাবেও দারুণভাবে দাগিয়ে দিতে পেরেছেন এই খবর ছড়িয়ে। একই সঙ্গে রামু আরও জানান যে ছবির প্রযোজক যে এসব 'মিথ্যা খবর' ছড়ানোর মধ্যে নেই তা তিনি ভাল করেই জানেন। কারণ ওই ব্যক্তি অত্যন্ত  ভদ্রলোক ও সৎ। তাহলে কে রয়েছে এইসবের পিছনে? প্রশ্ন তুলেছেন রামু। 

 


শোনা যাচ্ছে, ইতিমধ্যেই গেম চেঞ্জারের ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকায়। ছবিটির ওটিটি স্বত্ত্ব বিক্রি করা হয়েছে আমাজন প্রাইম ভিডিওয়।  প্রায় ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ছবিটি। এবার এই ছবিটি প্রেক্ষাগৃহের কালেকশনে কতটা টাকা ঘরে আনতে পারে এবার সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া