সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Vinicius Junior could be the next big name star to head to the Middle East

খেলা | রোনাল্ডো-নেইমারদের মতোই ভিনিসিয়াস কি এবার সৌদিতে? কেবল সময়ের অপেক্ষা বলছেন সৌদি প্রো লিগের সিইও

KM | ১৪ জানুয়ারী ২০২৫ ০১ : ০২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড এখন সৌদি আরবে। বিশ্ব সেরা ফুটবলারদের উপস্থিতি সৌদি প্রো লিগে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা খেলছেন। খেলছেন করিম বেনজিমা। নেইমারও রয়েছেন। সব ঠিক ঠাক থাকলে নেইমার-রোনাল্ডোদের পদাঙ্ক অনুসরণ করতে পারেন ভিনিসিয়াস জুনিয়রও। আগামী দু-এক বছরের মধ্যে ভিনি জুনিয়র যদি মরু শহরে খেলতে যান, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি প্রো লিগের সিইও ওমর মুগারবেল বলেছেন, ভিনিসিয়াস জুনিয়রকে সৌদি প্রো লিগে দেখাটা কেবল সময়েরই অপেক্ষা। 

অনেকেই অবশ্য মনে করছেন, বিশ্ব সেরা ফুটবলাররা আকাশছোঁয়া অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাবে সই করছেন। একে স্পোর্টসওয়াশিং এর অংশ বলেই মনে করা হচ্ছে। 

সৌদি প্রো লিগের সিইও ওমর মুগারবেল বলেছেন, ''আমাদের লিগ নিয়ে সারা বিশ্বের আগ্রহ এখন তুঙ্গে। বিশ্বের ১৬০টি দেশে আমাদের লিগের খেলা  সম্প্রচারিত হয়। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই দেখা যায় এই লিগ।  

শুধুমাত্র অর্থের টানেই বিশ্বসেরা ফুটবলাররা খেলতে আসছেন সৌদি মুলুকে। নেইমার যে অর্থ উপার্জন করছেন, তাতে অনেকেই বিস্মিত হবেন। প্রত্যেক ফুটবলার উপার্জান করছেন প্রচুর। ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা ফুটবলার সৌদি-মুলুকে খেলতে এলে তাঁর দাম যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।  

বিশাল অঙ্কের অর্থের হাতছানি উপেক্ষা  করা সম্ভব হয়নি রোনাল্ডোদের পক্ষে। ভিনিসিয়াস জুনিয়রকে সৌদির ক্লাবে খেলার প্রস্তাব দেওয়া হলে তিনি কি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবেন? ভিনি জুনিয়রকে নিয়ে এমন প্রশ্নই ঘোরাফেরা করছে। 

ওমর মুগারবেলের কথা ঠিক হলে, ভিনিসিয়াসের সৌদি আরবে আসা কেবল সময়ের অপেক্ষা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া