সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'মুম্বইয়ের ক্রিকেটারদের থেকে শেখা উচিত', কোহলিকে কটাক্ষ ডিডিসিএর কর্তার

Sampurna Chakraborty | ১৪ জানুয়ারী ২০২৫ ০০ : ৫০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের রঞ্জি ট্রফির দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জির ম্যাচ খেলবেন শুভমন গিল। কিন্তু নিরুত্তাপ বিরাট কোহলি। দিন তিনেক আগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে কাউন্টি খেলার কথা জানিয়েছিলেন। কিন্তু রঞ্জি নিয়ে কোনও মন্তব্য করেননি। দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি এখনও এই বিষয়ে তাঁদের কিছু জানায়নি। ডিডিসিএর এক মুখপাত্র বলেন, 'রঞ্জি ট্রফিতে খেলা নিয়ে এখনও বিরাট কোহলি আমাদের কিছু জানায়নি।' বোর্ড একটি নির্দেশিকার মাধ্যমে জানায়, হোম সিরিজ চলাকালীন ঘরোয়া ক্রিকেটে অংশ না নিলে তার যথাযত কারণ দেখাতে হবে। সেটা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বা রাজ্য ক্রিকেট সংস্থা খতিয়ে দেখবে। 

কোহলি এই বিষয়ে এখনও আগ্রহ প্রকাশ না করলেও, তাঁর সতীর্থ রোহিত শর্মা মঙ্গলবার মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলের প্র্যাকটিসে যোগ দেন। রঞ্জিতে খেলবেন কিনা সেটা এখনও জানানো হয়নি। তবে তাঁর এই পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে, ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান তিনি। ডিডিসিএর প্রধান অশোক শর্মা জানান, রঞ্জি ট্রফির প্রাথমিক দলে বিরাট কোহলি এবং ঋষভ পন্থের নাম রয়েছে। তবে দু'জনের কেউই খেলবে না। তিনি বলেন, 'বিরাট এবং ঋষভের নাম প্রাথমিক তালিকায় আছে। রঞ্জি ট্রফির শিবিরও চলছে। বিরাটের উচিত মুম্বইয়ের ক্রিকেটারদের থেকে অনুপ্রেরণা নিয়ে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা। অন্তত যখন সুযোগ পাবে। মুম্বইয়ে সেই সংস্কৃতিটা আছে। ভারতীয় ক্রিকেটাররা ফাঁকা থাকলে রঞ্জির ম্যাচে অংশ নেয়। সেটা নর্থে নেই, বিশেষ করে দিল্লিতে। বিসিসিআইও ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছে। আমার মতে, বিরাট এবং ঋষভের অন্তত একটা ম্যাচ খেলা উচিত। তবে আমার মনে হয় না ওরা খেলবে।' কোনও বড় প্রতিযোগিতার আগে ম্যাচের জন্য তৈরি থাকতে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেন গৌতম গম্ভীরও। কিন্তু কর্ণপাত করেননি কোহলি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া