সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারত ধরাশায়ী হলেও সেরা বুমরা, টেক্কা দিলেন কামিন্সকে

Sampurna Chakraborty | ১৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়া বর্ডার-গাভাসকর ট্রফি হারলেও আরও একটি সাফল্য পেলেন যশপ্রীত বুমরা। আইসিসির মাসের সেরা ক্রিকেটার মনোনীত হলেন ভারতীয় পেসার। ডিসেম্বরের পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হলেন বুমরা‌‌। মঙ্গলবার মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসনকে হারিয়ে এই খেতাব নিজের দখলে নিলেন বুমরা।‌ভারত হারলেও, বল হাতে দুর্দান্ত ছিলেন তারকা পেসার। প্রথম টেস্টে বুমরার নেতৃত্বে জেতে ভারত। অ্যাডিলেডেও ধারাবাহিকতা অব্যাহত। চার উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বেশি লিড নিতে দেননি। ব্রিসবেনেও একই ছন্দে ছিলেন ভারতের একনম্বর বোলার। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামান। দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট তুলে নেন। মোট ৯ উইকেট তুলে নিলেও বৃষ্টিবিঘ্নিত টেস্ট ড্র হয়। 

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে আরও একটি দাপুটে পারফরম্যান্স। ভারতীয় বোলিংয়ে একমাত্র ধ্রুবতারা ছিলেন তিনি। তুলে নেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। যার ফলে মাত্র ২৩৪ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। তাঁর বোলিং আশা জাগালেও, ব্যাটিং ব্যর্থতায় হারতে হয় ভারতকে। গোটা সফরে একাই লড়াই করে যান বুমরা।‌ ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক ভাল পারফরমেন্স উপহার দেন। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। তবে গোটা সিরিজে দুর্দান্ত বোলিংয়ের জন্য সিরিজ সেরা হন ভারতীয় পেসার। বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে নিজের জায়গা আরও মজবুত করেন। বর্ডার-গাভাসকর সিরিজে উল্লেখযোগ্য মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। টেস্টে ২০০ উইকেট সম্পূর্ণ করেন। বলের সংখ্যা অনুযায়ী চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তারকা পেসার। ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০ এর নীচে গড় রেখে এই কৃতিত্ব অর্জন করেন বুমরা।‌ রবিচন্দ্রন অশ্বিনকে টপকে সেরা রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ক্রমতালিকায় একনম্বর স্থান দখল করেন তারকা পেসার। 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া