শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মেয়ে জাহ্নবী নন, শ্রীদেবীর জুতোয় পা গলাতে চলেছেন শ্রদ্ধা! 'নাগিন' রূপে কবে ধরা দেবেন নায়িকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: ম্যাডক ফিল্মসের ব্যানারে অমর কৌশিক পরিচালিত ছবি 'স্ত্রী ২' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির ঘোষণা হতেই দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।‌ সমালোচকদের মতে, 'স্ত্রী'র প্রথম ভাগের থেকে এর সিক্যুয়েল বেশি পছন্দ করেছেন দর্শক। 

 

ছবির সাফল্যে প্রভাব পড়েছে নায়ক, নায়িকার জনপ্রিয়তাতেও। সমাজ মাধ্যমে শ্রদ্ধার অনুসরণকারীদের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকেও। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অনুসরণকারী ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এখন শ্রদ্ধা কাপুরের নাম। নতুন বছরের শুরুতেই ফের নতুন চমক নিয়ে হাজির অভিনেত্রী। 

 

অবশেষে জটিলতা কাটিয়ে প্রোডাকশন শুরু হল শ্রদ্ধা কাপুর অভিনীত আগামী ছবির। আর মকর সংক্রান্তির দিন সেই সুখবর দিলেন খোদ ছবির প্রযোজক নিখিল দ্বিবেদী। এটি একটি আদ্যোপান্ত ম্যাথলজিক্যাল ছবি। সমাজ মাধ্যমে নিখিল জানান, আসন্ন এই ছবির নাম 'নাগিন: অ্যান এপিক টেল অব লাভ অ্যান্ড স্যাক্রিফাইস'। 

 

ছবির চিত্রনাট্যের একটি ছবিও এদিন শ্রদ্ধা ভাগ করেছেন সমাজ মাধ্যমে। 'স্ত্রী ২'-এর পর এবার 'নাগিন' হওয়ার পালা শ্রদ্ধার। ছবিতে ইচ্ছেধারী নাগিনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত 'নাগিন'। ছবিতে ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রীদেবী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া