শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

When vetren actress jaya bachchan wanted to slap shah rukh khan over over aishwariya rai bachchan details inside

বিনোদন | শাহরুখকে বাড়িতে পেলে ঠাটিয়ে চড় মারতাম! ‘বাদশা’র উপর কেন মেজাজ হারিয়েছিলেন জয়া বচ্চন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ২২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম দুই গুরুত্বপূর্ণ দুই নাম শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চন। পর্দায় তাঁদের রসায়ন যে দর্শকের দারুণ পছন্দ তার হাতেগরম প্রমাণ ছিল 'জোশ', 'মহব্বতেঁ' এবং দেবদাস। কিন্তু এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত জীবনে এমন একটি বিষয় ঘটেছিল যার ফলে ছেদ পড়েছিল তাঁদের বন্ধুত্বের সম্পর্কে। জল এতদূর গড়িয়েছিল যে ঐশ্বর্যর শাশুড়ি তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন চড় মারতে চেয়েছিলেন শাহরুখকে! এবং তাঁর সেই ইচ্ছেপ্রকাশ তিনি করে পর্যন্ত ফিরেছিলেন এক সাক্ষাৎকারে। 

 

চলতি শতকের শুরুর দিকে শুরু হয়েছিল শাহরুখ-ঐশ্বর্যর ঝামেলা। দু'জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে তেমনভাবে মুখ না খুললেও বহু গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশ্য ঐশ্বর্য এ প্রসঙ্গে একবার খুল্লম খুল্লা জানিয়েছিলেন যে এই ঝামেলার ফলে 'বীর জারা', 'চলতে চলতে'-এর মতো শাহরুখের একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে! পাল্টা জবাবে শাহরুখ অবশ্য কিছু বলেননি। কিন্তু এমন কিছু মন্তব্য করেছিলেন, যা তথাকথিত শাহরুখোচিত নয়। বচ্চন পরিবারের সঙ্গে সেই সময়ে তাঁর সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে। ২০০৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জয়া বচ্চন তো রাগতভাবে কাটা, কাটা ভাষায় বলেছিলেন, "অবশ্যই। শাহরুখের উপর রেগে রয়েছি আমি। ওর সঙ্গে কখনও  এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু অবশ্যই বলব। যদি ওকে আমি বাড়িতে পেতাম, তাহলে কষিয়ে একটা চড় মারতাম ওকে। ঠিক যেমনভাবে আমি আমার ছেলেকেও মারতাম ও যদি এমন কিছু করত।" অবশ্য কথাশেষে জয়া শাহরুখের প্রতি তাঁর স্নেহর কথাও বয়কট করেছিলেন, " ওর প্রতি আমার দুর্বলতা রয়েছে, এটাও ঠিক।"

 

অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক হয়েছে শাহরুখের। বর্তমানে ঐশ্বর্যর সঙ্গে পুরনো দিনের মতোই বন্ধুত্বের সম্পর্ক শাহরুখের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া