সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৪ জানুয়ারী ২০২৫ ২২ : ২৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: নিয়ম করে প্রায় প্রতিটি ম্যাচেই রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে, এমন অভিযোগ করে চলেছে ইস্টবেঙ্গল। তাদের বিরুদ্ধে এই অন্যায়ের প্রতিবাদের জন্য লাল-হলুদ ক্লাব মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল, তারা শীঘ্রই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর দ্বারস্থ হবে।
ইস্টবেঙ্গলের সচিব রূপক সাহা বলেছেন, '' আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আইএসএলের প্রায় প্রতিটি ম্যাচেই ইস্টবেঙ্গল ক্লাবকে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই আমাদের মনে হচ্ছে যে তাহলে কি এখনও আমাদের শরণার্থী ক্লাব হিসাবে বিবেচনা করা হচ্ছে? তাহলে আমাদের সঙ্গেই এরকম হচ্ছে কেন। এটা আমাদেরকে কিন্তু ভাবতে বাধ্য করা হচ্ছে।'' সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রায় ৫০ টির বেশি অভিযোগপত্র পাঠিয়েও লাভ হয়নি ইস্টবেঙ্গলের। উলটে লাল-হলুদের অভিযোগ রেফারিংয়ের মান দিনের পর দিন খারাপ থেকে আরও খারাপের দিকেই যাচ্ছে।
এদিন ক্লাব সচিব রূপক সাহা বলেছেন, ''আইএসএলে আমাদের প্রতিটি ম্যাচে যা হয়ে চলেছে, সেটা যে গভীর ষড়যন্ত্রের খেলা, এটা কিন্তু আমাদের সমর্থকরা ইতিমধ্যেই বুঝতে পেরেছে। এই অনাচার আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষ দিন পর্যন্ত লড়াই করবে এবং ভারতীয় ফুটবলের বর্তমান নিয়ন্ত্রক গোষ্ঠীশাসনতন্ত্রকে ছিন্ন করতে কঠিন পদক্ষেপ নিতেও কোনও দ্বিধা করা হবে না। আমরা শীঘ্রই মাননীয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করব এবং মাননীয় মন্ত্রীর কাছে ভারতীয় ফুটবলের ক্রমহ্রাসমান পরিস্থিতির হস্তক্ষেপের দাবি জানাব।''
গত শনিবার গুয়াহাটি ডার্বিতে মোহনবাগানের কাছে ১-০ গোলে হার মানে ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর মারা বল মোহনবাগানের পেনাল্টি বক্সে আপুইয়ার হাতে বল লাগে। পেনাল্টির দাবিতে সরব হয় ইস্টবেঙ্গল। কিন্তু রেফারি সেই আবেদনে কর্মপাত করেননি।
এদিকে সোমবার ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল জানিয়ে দেন, আপুইয়ার হাতে বল লাগলেও সেটা হ্যান্ডবল নয়। এদিন ইস্টবেঙ্গলের তরফ থেকে বলা হয়েছে, ''এআইএফএফ-এর রেফারি দপ্তরের শীর্ষকর্তার কালকের হাস্যকর যুক্তি শুনে আমাদের মনে হচ্ছে যে প্রাক্তন ফুটবলাররা, ধারাভাষ্যকারেরা এবং ফুটবল বিশেষজ্ঞরা কিছুই বোঝেন না। গোটা বিষয়টাকে একটি হাসির খোরাকে পরিণত করেছে যেটি ইস্টবেঙ্গলের মতো প্রতিষ্ঠানের পক্ষে মানা সম্ভব নয়। তবে তারা যেন ভুলে না যায় ভারতীয় ফুটবলের গৌরবোজ্জ্বল অধ্যায়কে পুনঃপ্রতিষ্ঠিত করতে অন্ধকারে নিমজ্জিত ভারতীয় ফুটবলকে আলোর দিশা দেখাতে ইস্টবেঙ্গল ক্লাবের লড়াইয়ের তেজ কিন্তু আগের মতোই অটুট রয়েছে।''
সেই সঙ্গে গভীর এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। গুয়াহাটি ডার্বিতে ইচ্ছাকৃতভাবে সৌভিক চক্রবর্তীকে হলুদ কার্ড দেখানো হয়েছে বলে মনে করেন ইস্টবেঙ্গল কর্তারা। রূপক সাহা বলছেন, ''আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সৌভিক চক্রবর্তীকে অপ্রয়োজনীয় এবং অন্যায্য ভাবে প্রথম হলুদ কার্ড দেখানো হয়েছিল যেটি দ্বিতীয়ার্ধে আরও একটি হলুদ কার্ড এবং সাসপেনশনের পথ প্রশস্ত করেছিল।
আসলে আমরা অনেকেই ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করেছিলাম যে আমাদের মিডফিল্ডের মেরুদণ্ড ভেঙে ফেলার লক্ষ্যে সৌভিককেই নিশানা করা হবে, তার কারণ অন্য দুই মিডফিল্ডার ইতিমধ্যেই ইনজুরির কারণে ম্যাচের বাইরে ছিলেন। এর থেকেই স্পষ্ট বোঝা যায় যে, আমাদের উপর বিভিন্ন ভাবে অনৈতিক শক্তি প্রযোগ করা হবে, যাতে আমরা আইএসএলে ভাল কখনওই করতে না পারি।''
ইস্টবেঙ্গল আলাদা করে উল্লেখ করেছে গত ৫ বছরে আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যে ২টি জয় পেয়েছি, সেগুলো কিন্তু আইএসএল টুর্নামেন্টে নয় ডুরান্ড এবং সুপার কাপে। লাল-হলুদ বলছে, ''আই এস এল কর্তৃপক্ষের এই বৈমাত্রেয়সুলভ আচরণ আমাদের ভাবতে রতে বাধ্য করছে যে তারা হয়তো এখনও ওয়ান সিটি ওয়ান ক্লাবে বিশ্বাসী।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি