মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | খেলতে না পারলে, কাটা যাবে টাকা! ক্রিকেটারদের দায়বদ্ধতা বাড়াতে নতুন নিয়ম আনতে চলেছে বোর্ড

Sampurna Chakraborty | ১৪ জানুয়ারী ২০২৫ ২০ : ৫২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর কোচ সহ ক্রিকেটারদের স্বাধীনতায় কোপ পড়তে চলেছে। স্ত্রী এবং বান্ধবীদের নিয়ে নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই। বিদেশ সফরে সর্বত্র ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন না তাঁরা। দিন বেঁধে দেওয়া হচ্ছে। এছাড়াও বেশ কয়েকটা নিয়মে বদল আনতে চলেছে। বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ক্ষেত্রে 'ভ্যারিয়েবল পে' নিয়ম চালু করার ভাবনায়। অর্থাৎ, পারফরম্যান্সের ভিত্তিতে টাকা। শনিবার অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সেই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া হয়েছে। সেটা হল কর্পোরেট মডেলে ভ্যারিয়েবল পে। 

ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি আছে। সেই চুক্তিতে বিভিন্ন বিভাগ রয়েছে। সেই অনুযায়ী টাকার পরিমাণও। চুক্তির আয়ত্বে থাকা ক্রিকেটাররা খেলার সুযোগ পাক বা না পাক, যেমনই পারফর্ম করুক, সেই টাকা নিশ্চিত। খেলার সুযোগ পেলে তারওপর ম্যাচ ফি, ইনসেনটিভ রয়েছে। এবার সেই নিয়মে পরিবর্তন আনা হতে পারে। ভাল খেললে বাড়বে টাকার পরিমাণ, পারফর্ম করতে না পারলে টাকা কেটে নেওয়া হতে পারে। বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটের প্রতি অনীহা দেখেই টেস্টে ইনসেনটিভের নিয়ম চালু করা হয়।

নিয়ম অনুযায়ী, কোনও প্লেয়ার যদি ৫০ শতাংশের বেশি ম্যাচ খেলে, ম্যাচ প্রতি তাঁকে ৩০ লক্ষ টাকা ইনসেনটিভ দেওয়া হয়। কেউ ৭৫ শতাংশের বেশি খেললে ম্যাচ প্রতি তাঁর ইনসেনটিভ বেড়ে হবে ৪৫ লক্ষ টাকা। এবার এই নিয়মেই বদলের ভাবনা আনা হচ্ছে। অনেকেই ৫০ বা ৭৫ শতাংশ ম্যাচ বা তারও বেশি খেলেন। কিন্তু পারফরম্যান্স নেই। যেমন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া সিরিজেও ডাহা ব্যর্থ। এই নিয়ম চালু হলে ম্যাচের সংখ্যার পাশাপাশি নজর রাখা হবে পারফরম্যান্সেও।‌ তার ওপরই নির্ভর করবে ইনসেনটিভের পরিমাণ। প্লেয়ারদের দায়বদ্ধতা বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নিতে চাইছে বোর্ড। তবে সবটাই আলোচনা সাপেক্ষ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া