শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | মিথিলার সঙ্গে দূরত্ব বাড়ার মাঝেই সৃজিত ফিরলেন পুরনো প্রেমে! ছবি পোস্ট করে কী লিখলেন পরিচালক?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৪ জানুয়ারী ২০২৫ ২০ : ০১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: একসময় সৃজিত-ঋতাভরীর প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল গোটা টলিপাড়া। একসঙ্গে ইতিউতি ঘোরা থেকে  ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে দু'জনের একসঙ্গে ছবি তোলা- বাদ যায়নি কিছুই। চতুষ্কোণ ছবিতে সৃজিতের পরিচালনায় ছোট্ট একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন ঋতাভরী। শোনা যায়, সেই সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা শুরু। এরপর কাকাবাবু সিরিজের দ্বিতীয় ছবি ‘ইয়েতি অভিযান’ শুটিংয়ের ফাঁকে নাকি জমে ওঠে তাঁদের সম্পর্ক। মুম্বই থেকে কলকাতা ফেরার সময় সৃজিত তাঁকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলেন এ খবর সত্যি বলে মেনেও নিয়েছিলেন ঋতাভরী। সেই সময়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “ভালবাসার তুলনায় সৃজিতের সঙ্গে ঝগড়া করেছি অনেক বেশি।” এরপর অবশ্য ‘উমা’ ছবির মুক্তির সময়েই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন প্রকাশ্যে হাট করে খুলে কথা বলেননি তাঁরা। একসঙ্গে এতদিন আর দেখা যায়নি তাঁদের। তবে এবার গেল।   

 

বহু বছর পর ফের কাছাকাছি সৃজিত মুখোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। শুধু কাছাকাছি নয়, একে অপরকে জড়িয়ে ধরে, হাসিমুখে ছবি তুলে সমাজধ্যমে বিশেষ পোস্ট দিলেন সৃজিত মুখোপাধ্যায়। দু'জনেরই পরনে কালো ব্লেজার। তাহলে কি সত্যি বলে সত্যি কিছু নেই -এর ঝলক মুক্তির অনুষ্ঠানের পর এই ছবি তাঁরা তুলেছেন? ছবির সঙ্গে ক্যাপশনে এই জনপ্রিয় পরিচালক কবীর সুমনের  'কেমন আছো'  গানের পংক্তি উদ্ধৃত করে লিখলেন - 
 

জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো?
অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো? 

 

 

প্রসঙ্গত, স্ত্রী মিথিলার সঙ্গে বহুদিন ধরে এই দূরত্বের কথা শোনা যাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের। তবে এই বিষয়ে সরাসরি কোনও কথা বলতে চাননি পরিচালক। এই গুঞ্জনের মাঝেই কিছুদিন আগে 'টেক্কা' ছবির জন্য সৃজিত ও স্বস্তিকার ঘনিষ্ঠতা দেখেছিলেন দর্শক। এ প্রসঙ্গে প্রাক্তন জুটি  জানিয়েছিলেন, তাঁরা এখন শুধুই বন্ধু। অতীতের প্রেমের সম্পর্ক ভুলে বন্ধুত্বের সম্পর্কে ভাল আছেন দু'জনেই। এরপর ফের ঋতাভরীর কাছাকাছি এলেন সৃজিত মুখোপাধ্যায়।  শোনা যায়, প্রায় তিন বছর নাকি সম্পর্কে ছিলেন সৃজিত ও ঋতাভরী। 

তবে বিচ্ছেদ হলেও তাঁদের পরস্পরের মধ্যে যে তীব্র তিক্ততা আসেনি, তা ‘প্রাক্তন’কে জড়িয়ে ধরে সমাজমাধ্যমে ছবি পোস্ট করার মাধ্যমেই বুঝিয়ে দিলেন সৃজিত। সঙ্গে কবীর সুমনের গানের লাইন লিখে আকার-ইঙ্গিতে বোঝালেন, তাঁদের মধ্যে এই ক'টা বছর সেভাবে যোগাযোগ না থাকলেও এতদিন বাদে দেখা হওয়ার পর যেন পুরনো সময়তেই ফিরে গেলেন তাঁরা। যদিও এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী, এর আগে বিয়ের কথা হয়েও তা ভেঙেছে। তবে এবার ব্যবসায়ী- মিকের সঙ্গে খুব শীঘ্রই গাঁটছড়া বাধতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া