মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Former East Bengal coach Carles Cuadrat speaks on his tenure in East Bengal

খেলা | বিপর্যয়ের কারণ কুয়াদ্রাত জমানা, তোপ ব্রুজোঁর, 'না জেনে অনেকেই অনেক কথা বলে', প্রাক্তনের জবাব বর্তমানকে

KM | ১৪ জানুয়ারী ২০২৫ ১৯ : ১১Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তিনি 'হঠাৎ হাওয়ায়  ভেসে আসা ধন। ' 

ট্রফি বুভুক্ষু এক ক্লাবকে এক যুগ পরে ট্রফি দিয়েছিলেন। সমর্থকদের কাছে তিনি হয়ে গিয়েছিলেন 'প্রফেসর'। 

সেই তাঁর কোচিংয়েই আবার লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব পরপর ম্যাচ হেরে অন্ধকার রাস্তায় হাঁটা লাগিয়েছিল। 'প্রফেসর' থেকে তাঁকে শুনতে হয়েছিল 'গো ব্যাক কুয়াদ্রাত'। 

কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া হটসিটে এখন অস্কার ব্রুজোঁ। নাম না করে লাল-হলুদের বিপর্যয়ের জন্য তিনি প্রাক্তন কোচকেই কাঠগড়ায় তুলেছিলেন। 

প্রাক্তনরাও কুয়াদ্রাত-জমানাকেই দুষছেন। অন্ধকার সরণী থেকে আলোর রাস্তায় ফেরার মরিয়া চেষ্টা করছে শতাব্দী পেরনো ক্লাব। 

যাঁকে নিয়ে এত কথা, এত সমালোচনা, সেই কার্লেস কুয়াদ্রাত আজকাল ডিজিটালকে বলছেন, ''যেভাবে ইস্টবেঙ্গল এগোচ্ছে তাতে আমি খুবই দুঃখিত।'' 

তাঁর হাতে তৈরি দল। সেই দল যদি নিয়ম করে হোঁচট খায়, তাহলে ভাল লাগবেই বা কী করে! কুয়াদ্রাতও একবুক মনখারাপ নিয়ে তাকিয়ে ইস্টবেঙ্গলের দিকে। কবে যে সুখের সময় ফিরবে লাল-হলুদে!সমর্থকরাও প্রতীক্ষায়। 

প্রতিটি ম্যাচে নিয়ম করে পয়েন্ট নষ্ট করছে ইস্টবেঙ্গল। আইএসএলে ক্রমশ পিছিয়েই পড়ছেন ক্লেটন সিলভারা। এখনও ন'টি ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। সুদিন কি ফিরবে?

তিনি কলকাতা ছেড়ে চলে গেলেও নিয়মিত চর্চায় রয়েছেন। একদিন যিনি সবার নয়ের মণি ছিলেন, আজ তাঁকেই সবাই দুষছেন। এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখানো হচ্ছে তাঁকে। কলকাতা ময়দান এই কারণেই বোধহয় স্ট্যাটিক নয়। সব সময়ে বদলে যাচ্ছে। কোনও কিছুই স্থির নয়। আজ যে প্রিয়, কালই সেই অপ্রিয়। আজ যে প্রফেসর, কালই তাঁকে শুনতে হচ্ছে 'গো ব্যাক স্লোগান'। 

তাঁর দিকে ধেয়ে আসছে সমালোচনার ঝড়়। তিনি কী বলছেন? কুয়াদ্রাতের সাফ জবাব, ''আসল সত্যিটা না জেনে মানুষ অনেক মন্তব্য করে। ফুটবলে তো এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমার এ নিয়ে কোনও সমস্যা নেই। কোনও অভিযোগও নেই। কিন্তু লকার রুমের ভিতরের মানুষগুলো জানে আমরা কী রকম চেষ্টা করেছিলাম, কীভাবে  ক্লাবকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করেছি, ক্লাবের ভালর জন্য কত কী করেছি।'' 

ব্যর্থতার নৈতিক দায়িত্ব কাঁধে নিয়ে ইস্টবেঙ্গল কোচের চেয়ার ছেড়ে তিনি ফিরে গিয়েছেন বার্সেলোনায়। প্রাক্তন ক্লাবের হার সহ্য হয় না তাঁর। বুকের মধ্যে রক্তক্ষরণ হয়। তিনি সরে গেলেও প্রিয় ক্লাব দুঃসময় কাটিয়ে উঠতে পারেনি। কুয়াদ্রাত বলছেন, ''ফের হারতে শুরু করেছে ইস্টবেঙ্গল। সব দেখে শুনে আমি আহত।''

একদিন সাফল্য এনে দেওয়ার অঙ্গীকার যিনি করেছিলেন, ইস্টবেঙ্গলের শ্বাসপ্রশ্বাসের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সেই তিনি দূরে সরে গেলেও তাঁর শয়নে, স্বপনে, জাগরণে যে থাকবে প্রিয় ক্লাব, তা বলাই বাহুল্য। 

প্রাক্তন ক্লাবের সুখে তিনি সুখি, দুঃখে দুখী। কুয়াদ্রাত রয়েছেন ঠিক আগের মতোই। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া