মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৪ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া বর্ডার গাভাসকার ট্রফি একেবারেই ভাল যায়নি ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্য। তাঁর ফর্ম এতটাই খারাপ গিয়েছে যে সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন হিটম্যান। অস্ট্রেলিয়াতে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর ভারত অধিনায়ক রোহিত শর্মাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে ফিরে আসার জন্য। এমনকি, প্রাক্তন ক্রিকেটার কিংবদন্তি সুনীল গাভাসকার অসন্তোষ প্রকাশ করেছিলেন সিনিয়র খেলোয়াড়দের রঞ্জি ট্রফি এড়িয়ে যাওয়ার প্রবণতা নিয়ে। বিজিটিতে হারের পর ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর জানান, দেশের খেলা না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক ক্রিকেটারদের।
এই পরিস্থিতিতে বিজিটি শেষের এক সপ্তাহ পর রোহিত শর্মা মুম্বাই রঞ্জি দলের অনুশীলনে যোগ দিলেন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স মাঠে মঙ্গলবার মুম্বাই দলের অনুশীলনে রোহিতকে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, নেটে ব্যাট করছেন রোহিত, অন্য প্রান্তে রয়েছেন মুম্বাই অধিনায়ক অজিঙ্ক রাহানে। স্লিপে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন ফিল্ডারও। অনুমান করা যাচ্ছে, ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে নিজেকে স্বাচ্ছন্দ্য করে তুলছেন রোহিত। অস্ট্রেলিয়ায় বারবার তাঁকে নাকানিচোবানি খেতে হয়েছে।
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চলতি বছরের মাঝামাঝি ইংল্যান্ড সফর রয়েছে ভারতের। সবদিক মাথায় রেখেই প্রস্তুতিতে নেমে পড়েছেন হিটম্যান। উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি মুম্বাই রঞ্জি ট্রফির দ্বিতীয় লেগে জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হবে। তবে রোহিত এই ম্যাচ খেলবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। অন্যদিকে, শুভমান গিল পাঞ্জাবের হয়ে কর্ণাটকের বিপক্ষে রঞ্জি ম্যাচে অংশ নেবেন বলে জানা গেছে। রোহিত শর্মা শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বর মাসে। উত্তরপ্রদেশের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি