সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

East Bengal former coach Carles Cuadrat slammed  Trevor Kettle

খেলা | গোল না দিয়ে বিরতির বাঁশি বাজিয়ে কুখ্যাত, লাল-হলুদের প্রাক্তন কোচ কুয়াদ্রাতের নিশানায় ছিলেন কেটেল

KM | ১৩ জানুয়ারী ২০২৫ ০৫ : ০৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মুখ্য রেফারিং অফিসার ট্রেভর কেটেল সোমবার জানিয়ে দিলেন শনিবারের ডার্বিতে পিভি বিষ্ণুর মারা বল আপুইয়ার হাতে লাগলেও তা হ্যান্ডবল নয়। 

এই ট্রেভর কেটেল সম্পর্কে প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও উষ্মা প্রকাশ করেছিলেন। কুয়াদ্রাতকে বলতে শোনা গিয়েছিল, ''আমি যদি ভুল করি, তাহলে বার্সোলানায় কাজ পাব না। কিন্তু এখানকার রেফারিরা নিয়মিত ভুল করে চলেছেন। এটা পরিষ্কার যে আমাদের সিস্টেমে বদল আনতে হবে। প্রশ্ন এখানেই যে গোটা সিস্টেমের মাথায় কে আছেন? তিনি ট্রেভর কেটেল। ভিডিও খুঁজলে অনেক জিনিস দেখতে পাবেন যেখানে খেলাটার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে ওই লোকটা। এই লোকটা যদি কোনও সিস্টেমের মাথায় বসে তাহলে রেফারিদের সম্পর্কে আমি আর কী বলতে পারি!'' 

ট্রেভর কেটেলের অভিজ্ঞতা কম নয়। আটশোর বেশি পেশাদার ম্যাচ পরিচালনা করেছেন। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের সহকারী রেফারি ছিলেন। টটেনহাম হটস্পার-ব্ল্যাকবার্ন রোভার্সের ফুটবল লিগ কাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। লিভারপুল-আর্সেনালের কমিউনিটি শিল্ড ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন তিনি। ২০০৩ সালে রেফারিদের ন্যাশনাল লিস্টে উত্তীর্ণ হন তিনি। সেই কেটেলের রেফারিং জীবন ছিল খুবই কুখ্যাত। যেদিন রেফারিং থেকে অবসর নেন, সেদিন সবাই আনন্দে মাতোয়ারা হন। ২০ বছরের রেফারি জীবনে তিনি ছিলেন খুবই বিতর্কিত। মুড়িমুড়কির মতো কার্ড দেখাতেন। রেফারি হিসেবে তাঁর প্রথম বছরে সাতটি লাল কার্ড দেখিয়েছিলেন দশটি ম্যাচে।

২০০২-০৩ মরশুমে রেফারিদের ন্যাশনাল লিস্টে উত্তীর্ণ হওয়ার পর ২৮টি ম্যাচে ১৩১টি হলুদ কার্ড ও ১৩টি লাল কার্ড দেখিয়েছিলেন। তাঁর শেষ মরশুমে ১৫টি ম্যাচে কেটেল ৫৬টি হলুদ এবং ৬টি লাল কার্ড দেখান। তবে সবচেয়ে কুখ্যাত সিদ্ধান্ত ২০১৬-র মার্চে। অ্যাক্রিংটন স্ট্যানলি এবং এএফসি উইম্বলডন ম্যাচে অভাবনীয় কাণ্ড ঘটিয়েছিলেন এই ট্রেভর কেটেল। বিরতির আগে খেলার ফল ছিল ০-০। অ্যাক্রিংটন গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। বিরতির তখনও কিছু সময় বাকি। বিলি কি গোল করে দেন অ্যাক্রিংটনের হয়ে। সেই সময়ে ট্রেভর কেটেল গোলের বাঁশি না বাজিয়ে বিরতির বাঁশি বাজিয়ে দেন। গোল বাতিল হয়ে যায়। সবাই বিভ্রান্ত হয়ে যান রেফারির এহেন সিদ্ধান্তে। অ্যাক্রিংটনের ম্যানেজার জন কোলম্যান বলেছিলেন, ''আমার ৪৬ বছরের খেলোয়াড় ও ম্যানেজার জীবনে এমন ঘটনা দেখিনি।'' কুয়াদ্রাত এই ঘটনার কথাই বলেছিলেন। শেষ মেশ তাঁর অবসরের কথা যখন ছড়িয়ে পড়ে, তখন ফুটবলপ্রেমী থেকে শুরু করে সংশ্লিষ্ট ক্লাবগুলো আনন্দিত হয়। এতটাই কুখ্যাত ছিলেন ট্রেভর কেটেল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া