রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৮ ডিসেম্বর ২০২৩ ১৮ : ৫৮Angana Ghosh
প্রয়াত জুনিয়র মেহমুদ
তাঁর আসল নাম নইম সইদ। তবে বলিউড ইন্ডাস্ট্রি এবং দর্শক মহল সকলেই তাঁকে চিনতেন জুনিয়র মেহমুদ হিসেবেই। বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন প্রৌঢ় অভিনেতা। বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে স্টেজ ৪ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। শিশু অভিনেতা হিসেবে পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে। প্রায় ২৫০ ছবিতে কাজ করেছেন। উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘কটি পতং’, ‘মেরা নাম জোকার’, ‘দো অউর দো পাঁচ’ ইত্যাদি।
আলিয়ার স্মৃতি
শাহরুখ খানের সঙ্গে শুটিংয়ের স্মৃতি ফিরে দেখলেন আলিয়া ভাট। বলিউডের বাদশার কাজের প্রতি ডেডিকেশন মুগ্ধ করে তাঁকে। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনে সে কথা বলতে গিয়ে নায়িকা ফিরে গিয়েছিলেন ‘ডিয়ার জিন্দেগি’ ছবির প্রথম দিনের শ্যুটিংয়ে। আলিয়া জানান, ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়েও এখনও অভিনয়ের আগে মহড়া দেন শাহরুখ। শুটিং শুরুর আগের দিন তাই সংলাপের মহড়া দিয়েছিলেন তাঁরা। অভিনেত্রীর কথায়, “প্রথম দৃশ্য নিয়ে সবিস্তার আলোচনা করেছিলাম আমরা। পাশে বসে খুব মন দিয়ে নোটস নিয়েছিল সুহানা। আব্রাম তখন খুব ছোট্ট, খেলছিল ওখানেই।“
মনোনীত ‘জওয়ান’
হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে এ বছর মনোনয়ন পেল ‘জওয়ান’। শাহরুখ খানের ছবিটি মনোনীত হয়েছে সেরা আন্তর্জাতিক ফিচার ছবির নমিনেশন লিস্টে। এই পুরস্কারের জন্য সারা বিশ্ব থেকে বাছাই করা ছবির তালিকায় রয়েছে ‘বার্বি’, ‘ওপেনহাইমার’, ‘জন উইক’, ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’, ‘কিলার অফ দ্য মুন’-এর মতো জনপ্রিয় ছবিগুলি। ‘জওয়ান’-এর নমিনেশনের খবরে উচ্ছ্বসিত ভক্তরা। আতলির এই কৃতিত্বে সারা দেশ গর্বিত হবে বলে মনে করছেন তাঁরা।
ফাইটার-এর প্রত্যাশা পূরণ
অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ট্রেলার। হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ‘ফাইটার’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে অনুরাগী মহলে। বেশ কিছু দিন ধরেই ছবিটি নিয়ে জোরদার চর্চা চলছিল। বাড়ছিল প্রত্যাশার পারদ। ট্রেলারে বায়ুসেনার স্কোয়াজ্রন লিডারের ইউনিফর্মে হৃতিক, দীপিকা ও অনিল কাপুরকে দেখে মুগ্ধ ভক্তকুল। ছবি নিয়ে আগ্রহ আকাশ ছুঁয়েছে নিমেষে। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি