মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ জানুয়ারী ২০২৫ ০৪ : ২৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একদিনের বিশ্বকাপে উইকেটের পেছনে ভরসা দিয়েছিলেন কেএল রাহুল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্লাভস হাতে তাঁকে নাও দেখা যেতে পারে। বিজয় হাজারে ট্রফির ফাইনালের পরেরদিন, অর্থাৎ ১৯ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে বৈঠকে বসবে নির্বাচক কমিটি। সেদিনই ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। দলের অধিকাংশ জায়গাই নির্দিষ্ট করা আছে। দুটো স্পট নিয়ে আলোচনা হতে পারে। এক, দ্বিতীয় উইকেটকিপার। দ্বিতীয়, রিস্ট স্পিনার। যদি সময় মতো কুলদীপ যাদব ফিট হয়ে না উঠতে পারে। প্রথম কিপার হিসেবে এগিয়ে থাকতে পারেন ঋষভ পন্থ। দ্বিতীয় উইকেটকিপারের দৌড়ে থাকতে পারেন ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসন এবং ঈশান কিষাণ। তিনের লড়াইয়ে এগিয়ে থাকতে পারেন জুরেল। বিজয় হাজারে ট্রফির মূলপর্বে না খেলায় দৌড়ে পিছিয়ে পড়তে পারেন সঞ্জু।
ব্যাট হাতে ছন্দে আছেন ঈশান। কিন্তু গত মরশুমে ঘরোয়া ক্রিকেট না খেলায় বর্তমান নির্বাচক কমিটির পছন্দের তালিকায় নেই তিনি। যার ফলে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। বিজয় হাজারেতে ৭ ম্যাচে ৩১৬ রান করেন বাঁ হাতি ব্যাটার। তারমধ্যে রয়েছে একটি শতরান। বিশ্বকাপ দলের অঙ্গ ছিলেন ঈশান। তবে এই দৌড়ে তাঁকে টেক্কা দিতে পারেন জুরেল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলেও তাঁকে রাখা হয়েছে। জিম্বাবোয়েতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তাঁর অভিষেক হয়। সাদা বলের ক্রিকেটে তাঁকে খেলাতে চান অজিত আগরকর সহ বাকি নির্বাচকরা। ভবিষ্যতে টেস্ট এবং একদিনের ক্রিকেটে এক এবং দু'নম্বর উইকেটকিপার হিসেবে ধরা হবে পন্থ এবং জুরেলকে। সঞ্জু স্যামসনকে শুধুমাত্র টি-২০ ফরম্যাটের জন্য ভাবা হতে পারে। কুলদীপ যাদব সময়ের মধ্যে ফিট না হতে পারলে বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোইয়ের মধ্যে একজন সুযোগ পেতে পারে। দু'জনেরই আইপিএলে গৌতম গম্ভীরের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। ছন্দে আছে দুই স্পিনারই। তবে ফিল্ডিংয়ে বরুণের থেকে কিছুটা এগিয়ে বিষ্ণোই। শেষমেষ কার ভাগ্য খুলবে সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি