মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ জানুয়ারী ২০২৫ ০৩ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার উত্তরসূরি খোঁজা শুরু হয়ে গিয়েছে। লাল বলের ক্রিকেটে দৌড়ে সবার আগে রয়েছেন যশপ্রীত বুমরা। কিন্তু ভারতীয় পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই তাঁকে ফুলটাইম অধিনায়ক করার বিষয়ে দোটানায় বোর্ড। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কপিল দেব জানান, বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে তুলনা করা উচিত নয়। তাঁর খেলোয়াড় জীবনের সঙ্গে আধুনিক ক্রিকেটের পার্থক্য তুলে ধরেন। কপিল দেব বলেন, 'দয়া করে আমার সঙ্গে বুমরার তুলনা করবেন না। একটা প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের তুলনা টানা যায় না। এখনকার ছেলেরা একদিনে ৩০০ রান করে। আমাদের সময় সেটা হয়নি। তাই তুলনা করা উচিত নয়।'
অস্ট্রেলিয়া সিরিজ হারার পর বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চর্চা চলছে। সিডনি টেস্টে পিঠে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তারকা পেসার। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিষয়টি একেবারেই পছন্দ নয় বিশ্বকাপজয়ী সদস্যের সতীর্থের। বলবিন্দর সান্ধুর দাবি, এই শব্দটি অস্ট্রেলিয়ানদের সৃষ্টি। এই প্রসঙ্গে তিনি বলেন, 'ওয়ার্কলোড? ও কতগুলো ওভার বল করেছে? ১৫০ মতো হবে? কতগুলো ম্যাচ বা ইনিংসে? পাঁচ ম্যাচ, নয় ইনিংসে? তাই না? তারমানে ইনিংস প্রতি ১৬ ওভার, ম্যাচে ৩০ ওভার। তারমধ্যে একবারেই টানা ১৫ ওভার বল করেনি। ও স্পেলে বল করেছে। তাহলে এটা কি বিশাল ব্যাপার? ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে কিছু হয় না। আমাদের সময় আমরা প্রতিদিন ২৫-৩০ ওভার বল করতাম। গোটা কেরিয়ার জুড়ে কপিল দেব লম্বা স্পেলে বল করেছে। একটানা বল করলে শরীর এবং পেশি সেটার সঙ্গে মানিয়ে নেয়। তাই আমি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কনসেপ্টে বিশ্বাসী নই।' এই বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করেননি কপিল দেব। তবে অধিনায়ক প্রসঙ্গে জানান, যাকেই সুযোগ দেওয়া হোক না কেন, তাঁকে যথাযত সময় দেওয়া উচিত। প্রশ্ন হল, চোট সারিয়ে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারবেন বুমরা?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি