শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জানুয়ারী ২০২৫ ০২ : ১৮Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: আত্মহননের পথ বেছে নিলেন জনপ্রিয় বাংলা রকব্যান্ড ‘ফসিলস’-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলী বিশ্বাস। রবিবার সন্ধ্যায় ‘ফসিলস’ এর এই প্রাক্তন বেসিস্ট-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। চন্দ্রমৌলীর ব্যান্ড 'গোলক'-এর অপর এক সদস্য মহুল চক্রবর্তী তাঁর দেহটি প্রথম দেখতে পান। চন্দ্রমৌলী তাঁকে দেখা করতে বাড়িতে ডেকেছিলেন। তিনিই পুলিশ এবং প্রতিবেশীদের খবর দেন। বাড়িতে চন্দ্রমৌলীর পরিবারের কেউ ছিলেন না সেই সময় পরিবারের কেউ ছিলেন না বাড়িতে। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। মহুল বলেন, “বাড়িতে আসার আগে অনেকবার ফোন করার পরেও চন্দ্রমৌলী ফোন ধরেননি। ওঁর জন্য চিন্তা হতে শুরু হয়। বাড়িতে পৌঁছতেই চন্দ্রমৌলীর ঝুলন্ত দেহ দেখতে পাই।” তারপর থেকেই সমাজমাধ্যম জুড়ে তাঁকে নিয়ে শুরু হয়েছে বিস্তর লেখালিখি। মানসিক স্বাস্থ্য নিয়েও বক্তব্য উঠে এসেছে শিল্পীমহলে। গোটা ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানালেন বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’-এর গায়ক সিদ্ধার্থ ওরফে সিধু, 'ভূমি' ব্যান্ড খ্যাত গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র রায় এবং 'চন্দ্রবিন্দু'র উপল সেনগুপ্ত।
সিধু বললেন, " মানুষ হিসাবে খুব ভাল ছিল চন্দ্র। শিল্পী হিসাবে তো বটেই। 'ব্যান্ড-এ -মাতরম শো-এর সময় আমরা বিভিন্ন বাংলা ব্যান্ড একসঙ্গে কাজ করেছিলাম। সেই সময়ে খুব বন্ধুত্ব হয়েছিল ওঁর সঙ্গে। খুব উদার মনের ছিল। এই শো-এর থিম সংয়ে ওঁর গিটার প্লে করার কথা থাকলেও ও যখন জানতে পারল আমাদের ক্যাকটাসের বেসিস্ট সন্দীপ বাজাচ্ছিল তৈরি করার জন্য, তখন ও বলল, 'না, না আমি কেন? ও-ই বাজাক না। খুব মিষ্টি ছিল চন্দ্রর জেশ্চার। আর হা হা করে হাসত খুব...ওর চলে যাওয়াটা খুব দুর্ভাগ্যজনক। আর আত্মহত্যার যে প্রবণতা তা তো সবার থেকে না। কারও কারও থাকে। চন্দ্রর আশেপাশে যারা ছিলেন, থাকতেন তারা যদি সেইসব লক্ষণগুলো বুঝে ওর পাশে দাঁড়াতে পারতেন, তাহলে হয়ত আজ এই দিনটা আসত না। তবে হ্যাঁ, চন্দ্রর বর্তমান যে ব্যান্ড 'গোলক' তার সদস্যদের থেকে অল্প শুনেছিলাম যে ওর কিছু সমস্যা হচ্ছে। ওই ওটুকুই। আর একটা কথা, সমাজমাধ্যমে খুব ঘুরছে যে চন্দ্রর আত্মহত্যার পিছনে, অবসাদের পিছনে বিশেষ কারও কারও দিকে ঘুরিয়ে আঙ্গুল তোলার চেষ্টা চলছে। এটা ঠিক নয়। এটা অন্যায়। এর দায় বর্তানো উচিত গোটা মিউজিক ইন্ডাস্ট্রির উপর। নন-ফিল্ম ক্যাটাগরির মিউজিকের জন্য প্রযোজক কোথায়? কেউ এগিয়ে আসেন কি? তাহলে?"
'ভূমি'খ্যাত সুরজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, " চন্দ্রর কথা বললেই ওর হাসিমুখটাই সবার আগে মনে পড়ে। জোরে, জোরে হাসত, প্রাণখোলা। আড্ডা মারতে ভালবাসত খুব। আমাদের ভূমির বেসিস্ট অভিজিৎ-এর আত্মীয় ছিল চন্দ্র। সেই সূত্রে চন্দ্রর সঙ্গে দেখা-আড্ডা হত। মুদিয়ালির মোড়ে দাঁড়িয়ে প্রচুর আড্ডা মেরেছি, চা খেয়েছি। ভীষণ মিষ্টি একটা ছেলে। আমার থেকে কত ছোট, ভাইয়ের মতো। শেষ ক'বছরে ওর সঙ্গে যোগাযোগ খুব কমে এসেছিল। প্রায় ছিল না।" সামান্য থেমে বিষণ্ণ গলায় সুরজিৎ বলে উঠলেন, " আমাদের এই প্রফেশন তো খুব-অনিশ্চিত। বহুবার চেষ্টা করেছি, আমাদের শিল্পীদের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ শিল্পীদের জন্য যদি কিছু করা যায়। তাঁদের পাশে দাঁড়ানো যায়। একাকিত্বে না ভুগে, অভাবে যেন কেউ নিজেকে না শেষ করে দেয়। কী করে হবে শেষমেশ এটা হবে জানি না। কিন্তু ভীষণভাবে এটার প্রয়োজন। আসলে, আমাদের ইন্ডাস্ট্রিতে খুব অদ্ভুত। কখনও মাথায় তুলে রাখে, কখনও দড়াম করে ফেলে দেয়। তাঁদের দুঃসময়ে যদি অন্তত, কাউন্সিলিং করানো, পাশে থাকা, খুলে বলতে পারা -এসবও যদি করানো যায়। " আক্ষেপ তখন ঝড়ে পড়ছে তাঁর গলায়।
'চন্দ্রবিন্দু'র উপল অল্প কথায় বললেন, " খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে। এতটুকুও মন ভাল নেই। শিল্পী হিসাবে চন্দ্র তো অন্যরকম ছিল, এটা বেশ ভালভাবে টের পেয়েছিলাম। গুণী মানুষ। মঞ্চে চন্দ্র-র পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছি একধিকবার। সৃজনশীল ছিল বেশ। ওদের ব্যান্ড 'গোলক'-এর নতুন অ্যালব্যামের কভার ডিজাইন করার অনুরোধ করেছিল আমাকে। রাজি হয়েছিল। কেমন হবে সেই ভাবনা ছিল চন্দ্রের। ওর সঙ্গে সেই সময়ে দীর্ঘ আলোচনাতে বুঝেছিলাম অদ্ভুত একটা সৃজনশীল মন রয়েছে ওর। স্পষ্ট ধারণা রয়েছে। বারবার আঁকতে হচ্ছিল, কারণ চন্দ্রের ভাবনার সঙ্গে মিলছিল না। এতে কিন্তু রাগ হয়নি আমার, বরং ভাল-ই লেগেছিল। 'গোলক'-এর অনেকগুলো গানে বেস লাইন বাজিয়েছিল, আমি শুনেছি। খুব ভাল লেগেছিল। মিস করব ওকে। "
'ভূমি' খ্যাত সৌমিত্র রায় নিজস্ব ছন্দে বলে উঠলেন, "এই বিষয়ে কী বলব, কীভাবে বলবে সেটাই জানি না। ভীষণ খারাপ লাগছে। খুব মিষ্টি ছেলে ছিল চন্দ্র। হইচই করে আড্ডা মারত, হা হা করে হাসতে পারত। আমার থেকে অনেকটাই ছোট। শিল্পী হিসাবেও গুণী ছিল। একাধিকবার ওর পারফরম্যান্স দেখেছি। জানি না, কেন এমন করল? সত্যিই কি আর কোনও উপায় ছিল না। আমি সত্যিই জানি না। চন্দ্রর সঙ্গে গত কয়েক বছর একেবারে যোগাযোগ ছিল না। টুকটাক খবর পেতাম, এইটুকুই। সত্যিই মন খুব খারাপ, এতটুকুও ভাল নেই। এত মিষ্টি একটা ছেলে..."
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি