সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বছরের শুরুতেই ইডেনে মেগা ম্যাচ, কবে থেকে শুরু হবে টিকিট বিক্রি?

Sampurna Chakraborty | ১৩ জানুয়ারী ২০২৫ ০০ : ২৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আট দিন পরই ইডেনে ভারত বনাম ইংল্যান্ড। বছর শুরুতেই ক্রিকেটের নন্দনকাননে মেগা ম্যাচ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। এবার শুরু হতে চলেছে টিকিট বিক্রি। মঙ্গলবার থেকে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট বিক্রি হবে। অর্থাৎ,‌ এবার কাউন্টার থেকেও টিকিট কাটার ব্যবস্থা থাকছে। ১৪ থেকে ১৬ জানুয়ারি, তিনদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ইডেনের চার নম্বর গেট থেকে টিকিট বিক্রি হবে। টিকিটের ন্যূনতম দাম ৮০০ টাকা। সর্বোচ্চ ২৫০০। চার দামের টিকিট ইডেনের কাউন্টার থেকে বিক্রি করা হবে। টিকিটের দাম ৮০০, ১৩০০, ২০০০ এবং ২৫০০ ধার্য করা হয়েছে। এই চার দামের টিকিটই কাউন্টার থেকে কাটা যাবে। অনলাইনে জোমাটো, ইনসাইডার ইন এবং পেটিএমে টিকিট পাওয়া যাবে। সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা।  

গতবারের থেকে এবার টিকিটের দাম কিছুটা বাড়ানো হয়েছে। ১৭ এবং ১৮ জানুয়ারি ৫, ৬, ৭, ৮ নম্বর গেট থেকে লাইফ মেম্বার এবং অ্যানুয়াল মেম্বারদের টিকিট দেওয়া হবে। সাম্প্রতিককালে ইডেনের ম্যাচের অফলাইন টিকিট বিক্রি কার্যত বন্ধই হয়ে গিয়েছিল। সিএবি অনুমোদিত ক্লাবগুলোকে টিকিট দেওয়ার পর আর কোনও টিকিট পড়ে থাকত না। যা নিয়ে অতীতে কম ঝামেলা হয়নি। তবে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা ক্লাবের প্রতিনিধিদের মধ্যে এবার তুলনামূলকভাবে কম। ৮ জানুয়ারির মধ্যে সিএবি অনুমোদিত ক্লাবগুলোকে তাঁদের কত সংখ্যক টিকিট লাগবে জানাতে বলা হয়েছিল। কিন্তু খুব বেশি টিকিটের চাহিদা দেখা যায়নি। টি-২০ বিশ্বকাপের পর অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। হয়তো সেই কারণেই ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট নিয়ে এখনও তেমন আগ্রহ নেই সিএবি অনুমোদিত ক্লাবগুলোর। তাই অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেয় সিএবি কর্তারা। তবে কত সংখ্যক টিকিট বাজারে ছাড়া হবে সেটা জানানো হয়নি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া