সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৩ জানুয়ারী ২০২৫ ০০ : ১১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: গত শনিবার আইএসএলের ফিরতি ডার্বিতে মোহনবাগান ১-০ গোলে হারায় ইস্টবেঙ্গলকে। ম্যাচ শেষ হয়ে গেলেও রেফারিং নিয়ে অসন্তোষ যাচ্ছে না লাল-হলুদ সমর্থকদের। গুয়াহাটিতে অনুষ্ঠিত ইস্ট-মোহন ম্যাচের পর তীব্র বিতর্কও তৈরি হয়। সেই বিতর্কের জেরে চায়ের পেয়ালায় তুফান উঠেছে। ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ বলেছেন, দুটো পেনাল্টি পাওয়া থেকে তাঁরা বঞ্চিত হয়েছেন।
যে সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটা হল ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণুর মারা বল মোহনবাগানের পেনাল্টি বক্সের ভিতরে আপুইয়ার হাতে লাগে কিন্তু রেফারি নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন। লাল-হলুদ ফুটবলাররা পেনাল্টির আবেদন করলেও সেদিন রেফারি ইস্টবেঙ্গলের আবেদনে কর্ণপাত করেননি। ম্যাচ চালু রাখেন।
সোমবার এআইএফএফ-এর মুখ্য রেফারিং অফিসার ট্রেভর কেটেল সেই বিতর্কের অবসান ঘটালেন। জানিয়ে দিলেন, বিষ্ণুর মারা বল আপুইয়ার হাতে লাগলেও সেটি হ্যান্ডবল ছিল না। ইস্টবেঙ্গলের ক্রমাগত অভিযোগকে এক কথায় উড়িয়ে দিলেন তিনি।
সাংবাদিক বৈঠকে কেটেল বলেছেন, ''হ্যান্ডবল নিয়ে আমাদের ভুল ধারণা রয়েছে। বল হাতে লেগেছে নাকি হাত বলে লেগেছে, এই বিষয়টা দেখা দরকার আগে। পেনাল্টি বক্সের ভিতরে সংশ্লিষ্ট দলের ডিফেন্ডারের হাতে বল লাগলে রেফারির মনে প্রশ্ন জাগে সেই ফুটবলারের হাত কি ন্যায্য অবস্থানে (জাস্টিফায়েড পজিশন) ছিল? যদি জাস্টিফায়েড পজিশনে থাকে তাহলে তা হ্যান্ডবল নয়। সেদিনের ম্যাচে এই বিতর্কিত ঘটনার পরে আমি রিভিউ প্যানেলের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। সেখানে প্রাক্তন ফিফা ম্যাচ অফিসিয়াল যেমন রয়েছেন, তেমনই এএফসির বর্তমান রেফারি অ্যাসেসররাও রয়েছেন। তাঁরা খুব ভাল করে সেদিনের ঘটনা দেখার পরে স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ওটা কখনওই হ্যান্ডবল নয়। এবং রেফারি খেলা না থামিয়ে ম্যাচ চালু রেখে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।''
রেফারিং নিয়ে অভিযোগ করায় ম্যাচের শেষে মোহনবাগান কোচ হোসে মোলিনা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁকে তোপ দাগেন। শুরু হয়ে যায় বাকযুদ্ধ। মোলিনা বলেছেন, ''আমি অনেক কাছে ছিলাম। আমার মনে হয়নি ওটা পেনাল্টি ছিল। ও (অস্কার ব্রুজোঁ) অনেকটা দূরে ছিল, তবুও ওর মনে হয়েছে ওটা পেনাল্টি। হয়তো টিভিতে দেখে ও এমন মন্তব্য করেছে।'' এদিন সেই হ্যান্ডবল বিতর্কে নিজেদের অবস্থান জানিয়ে দিলেন ট্রেভর কেটেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি