সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কয়েক টুকরো ভুট্টার দাম ৫২৫ টাকা! বিরাট কোহলির রেস্তোরাঁকে ধুয়ে দিলেন তরুণী, শুনলে কান গরম হবেই...

Kaushik Roy | ১৩ জানুয়ারী ২০২৫ ০০ : ০১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলির সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। বিজিটিতে একটা শতরান ছাড়া বাকি ম্যাচে রান পাননি। আর এবার তাঁর রেস্তোরাঁ ওয়ান এইট কমিউনের সমালোচনায় হায়দরাবাদের এক তরুণী। কোহলির ওই রেস্তোরাঁর খাবারের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের ছাত্রী স্নেহা অভিযোগ করেছেন, মাত্র কয়েক টুকরো ভুট্টার জন্য ৫২৫ টাকা দিতে বাধ্য হয়েছিলেন তিনি। এক্স হ্যান্ডেলে ওই ভুট্টার ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ওয়ান এইট কমিউনে এই খাবারের জন্য ৫২৫ টাকা দিতে বাধ্য হলাম’। ছবিতে দেখা যাচ্ছে, একটি প্লেটে কয়েক টুকরো ভুট্টা পরিবেশন করা হয়েছে।

 

সঙ্গে রয়েছে একটি লেবুর টুকরো এবং তার সঙ্গে সাজানো রয়েছে একটি ডিপিং সস। স্নেহা নামক ওই ছাত্রী জানিয়েছেন, তিনি পেরি পেরি কর্ন রিবস নামক একটি নিরামিষ পদ অর্ডার করেছিলেন। মেনু অনুযায়ী, এই পদটি পারমেজান চিজ, গার্লিক আইওলি এবং স্ক্যালিয়ন দিয়ে পরিবেশন করা হয়। তবে এই খাবারের যে এত দাম হতে পারে সে সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর। জানা গিয়েছে, ওই ছাত্রী তাঁর পোস্টে যে টাকার উল্লেখ করেছেন, সেই দামটা জিএসটি ছাড়া। ইন্টারনেটে পোস্টটি ছড়িয়ে পড়ার পর কার্যত হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার ওই ছাত্রীকেই মজা করে বলেছেন, এমন খাবার কেনার আগে তার দাম সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল।

 

আবার অনেকে বুঝিয়েছেন, এই ধরনের রেস্তোরাঁয় শুধু খাবারের জন্য নয় সেখানকার পরিবেশ এবং অন্যান্য সুবিধার জন্যও টাকা দিতে হয়। সব মিলিয়েই হয়তো এই দামটা ধরা হয়েছে। কেউ কেউ আবার লিখেছেন, এর সঙ্গে কর যুক্ত হলে দাম বেড়ে ৬০৫ টাকায় পৌঁছবে। এক ব্যক্তি এই রেস্তোরাঁ কাম বারকে ‘ওভাররেটেড’ বলে উল্লেখ করেছেন। প্রসঙ্গত, বিরাট কোহলি এবং তাঁর শৈশবের বন্ধু বার্তিক তিহারা ২০২২ সালে ওয়ান এইট কমিউন প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই রেস্তোরাঁর আউটলেট দিল্লি, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ সহ বেশ কয়েকটি শহরে ছড়িয়ে রয়েছে। মূলত কন্টিনেন্টাল এবং ইতালিয়ান খাবার পরিবেশন করে থাকে ওয়ান এইট কমিউন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া