মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার তারিখ ছিল ১২ জানুয়ারি। একে একে সব দেশই তাঁদের দল ঘোষণা করে দিচ্ছে। শুধু বাকি আছে ভারত এবং পাকিস্তান। প্রথমে শোনা গিয়েছিল, বিসিসিআই রবিবারের মধ্যে দল ঘোষণা করে দেবে। কিন্তু জানা যাচ্ছে, ১৯ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ভারতীয় বোর্ড। বেছে নেওয়া হবে চূড়ান্ত ১৫ জনের দল। ভারতীয় দল ঘোষণার আগে, প্রাক্তন তারকারা নিজেদের পছন্দের দল বেছে নিচ্ছে। তেমনই হরভজন সিংও বেছে নিলেন তাঁর ১৫ জনের দল। সেই দলে বেশ কয়েকটা চমক রয়েছে। দলে নেই রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। ঋষভ পন্থের থেকে সঞ্জু স্যামসনকে এগিয়ে রাখলেন ভাজ্জি। হরভজন বলেন, 'অস্ট্রেলিয়ায় হারের পর আমাদের আবেগপ্রবণ হয়ে পড়লে চলবে না। বুদ্ধি খাটিয়ে সেরা দল বেছে নিতে হবে।'
ভাজ্জির দলের অধিনায়ক রোহিত শর্মা। যশস্বী জয়েসওয়ালকে দলে রেখেছেন। তিনে বিরাট কোহলি। চার নম্বরে শ্রেয়স আইয়ার। তাঁর বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে দলে রাখেন। পাঁচে তিলক বর্মা। ছয় নম্বরে সঞ্জু স্যামসন বা ঋষভ পন্থকে দেখতে চান হরভজন। দক্ষিণ আফ্রিকায় খেলায়, পন্থের আগে স্যামসনকে রাখছেন তারকা স্পিনার। অস্ট্রেলিয়ায় লম্বা সফরের পর পন্থকে বিশ্রাম দেওয়া হলে কোনও সমস্যা নেই বলেই মনে করেন। সাত এবং আটে যথাক্রমে হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেলকে চান। রবীন্দ্র জাদেজাকে দলে রাখেননি। ভাজ্জি মনে করেন, অক্ষর তাঁর জুতোয় পা গলাতে পারবে। নয় নম্বরে কুলদীপ যাদব। দশ এবং এগারো নম্বরে যশপ্রীত বুমরা ও মহম্মদ সামি। দ্বাদশ ব্যক্তি মহম্মদ সিরাজ। নিজের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সামিকে রাখলেন তারকা স্পিনার। ১৫ জনের স্কোয়াডের বাকি তিনজন নীতিশ কুমার রেড্ডি, শুভমন গিল এবং যুজবেন্দ্র চাহাল। কেএল রাহুলের কথা ভাবলেও, একদিনের ক্রিকেটে গিলের রান তোলার গতির কথা ভেবেই তাঁকে এগিয়ে রাখলেন ভাজ্জি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি