মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আরও একটি নজির। আরও একবার ইতিহাসের পাতায়। পাঞ্জাব কিংসের অধিনায়ক ঘোষিত হওয়ার পর নতুন রেকর্ড করে ফেললেন শ্রেয়স আইয়ার। প্রথম ভারতীয় তারকা হিসেবে আইপিএলে তিনটে আলাদা দলকে নেতৃত্ব দেওয়ার নজির গড়বেন তিনি। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পরও তাঁকে রাখেনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। রেকর্ড ব্রেকিং ২৬.৭৫ কোটিতে শ্রেয়সকে নেয় পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দামী প্লেয়ার হওয়ার নজির গড়েন। কেকেআরকে চ্যাম্পিয়ন করার আগে ২০২০ আইপিএলে দিল্লিকে ফাইনালে তোলেন। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র অধিনায়ক যে দুটো ভিন্ন দলের অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তোলেন।
আইপিএলের ইতিহাসে শ্রেয়সের আগে মাত্র দু'জনের তিনটে আলাদা ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার নজির আছে। দু'জনেই বিদেশি। মাহেলা জয়বর্ধনে কিংস ইলেভেন পাঞ্জাব দিয়ে আইপিএলে নেতৃত্ব শুরু করেন। তারপর কোচি টাস্কার্স কেরল এবং দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ছিলেন শ্রীলঙ্কান। স্টিভ স্মিথও আইপিএলে তিনটে দলকে নেতৃত্ব দেন। এই তালিকায় ছিল পুনে ওয়ারিয়র্স, রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। কিন্তু ভারতীয় হিসেবে শ্রেয়সই প্রথম। পাঞ্জাবের নেতৃত্ব পাওয়ার পর শ্রেয়স বলেন, 'আমার ওপর আস্থা রাখার জন্য আমি সম্মানিত বোধ করছি। আবার কোচ পন্টিংয়ের সঙ্গে কাজ করার অপেক্ষায়। দল যথেষ্ট শক্তিশালী। তারুণ্যের পাশাপাশি পরীক্ষিত প্লেয়াররা রয়েছে। আশা করছি পাঞ্জাবকে প্রথম খেতাব দিতে পারব।' ২০২৪ সালটা শ্রেয়সের জন্য ভাল যায়। আইপিএল জেতার পাশাপাশি, তাঁর নেতৃত্বে দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতে মুম্বই। এছাড়াও মুম্বইয়ের রঞ্জি ট্রফি এবং ইরানি ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি