শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ জানুয়ারী ২০২৫ ২২ : ০৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: তিন মাস পূর্ণ করল মাসাবা-সত্যদীপের কন্যাসন্তান। তা উদ্যাপন করতেই মেয়ের নাম সমাজমাধ্যমে ভাগ করে নিলেন মাসাবা। এবং তা করলেন একটু অভিনব উপায়েই। সম্যামধ্যমে যে ছবি পোস্ট করেছেন ভিভ-কন্যা, তাতে দেখা যাচ্ছে তাঁর হাতে পরা একটি সোনার কঙ্কণ। তার উপর বসানো রয়েছে হীরে। এই হিরেগুলো যেভাবে পরপর সাজানো রয়েছে, তাতে ফুটে উঠেছে রোমান হরফের একটি নাম-‘মাতারা’। মাসাবার হাতের পাশে দেখা গেল তাঁর একরত্তির হাত। অর্থাৎ বার্তা স্পষ্ট - মেয়ের নাম মাতারা।
কী অর্থ এই নামের। ইনস্টাগ্রামের স্টোরিতে তার জবাব দিয়েছেন মাসাবা। লিখলেন, “হিন্দু ধর্মের ন’জন দেবীর নারীশক্তি, জ্ঞান। আর তারই সঙ্গে আমাদের চোখের মণিও।” সত্যদীপ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাসাবার এই ছবিটি শেয়ার করে নিজেদের মেয়ের নাম দেবনাগরী হরফে লিখেছেন।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর,নবরাত্রিতে কন্যাসন্তানের মা হলেন মাসাবা গুপ্তা। মাসাবা-সত্যদীপের পরিবার উচ্ছ্বসিত। মেয়ে হওয়ায় আনন্দে মাতোয়ারা তাঁদের পরিবারও। তাঁদের দাবি, দেবী দুর্গা কন্যা রূপে তাঁদের ঘরে এলেন। মাসাবা-সত্যদীপ জন্মের দ্বিতীয় দিনে নবজাতকের লালচে, ছোট্ট ছোট্ট পা সামনে এনেছেন। নরম তোয়ালেতে ঢাকা পা দু’টিকে আগলে রেখেছে মাসাবার হাত। ২০২৩-এর জানুয়ারিতে মাসাবা-সত্যদীপ গাঁটছড়া বাঁধেন। ‘মাসাবা মাসাবা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। শোনা যায়, সেটেই নাকি সম্পর্কের শুরু। দু'জনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মাসাবা মধু মান্তেনা এবং সত্যদীপ অদিতি রাও হায়দারিকে বিয়ে করেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি