রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

champions trophy team selection issue

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির দল বেছে নিলেন সানি, থাকল বড়সড় চমক 

Rajat Bose | ১৩ জানুয়ারী ২০২৫ ২১ : ১৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ইংরেজদের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। এই দল নির্বাচন নিয়ে নানা সম্ভাবনা উঠে আসছে। দলে চমক থাকবে কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন।


গত সপ্তাহেই বোর্ড বৈঠকে বসেছিল। সেখানে বুমরা ও কুলদীপের নির্বাচন নিয়ে কথা হয়েছে। বুমরা সিডনিতে কোমরে চোট পাওয়ার পর ইংল্যান্ড সিরিজে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও অনিশ্চিত। চোটের জন্য কুলদীপের নির্বাচন নিয়েও থাকছে প্রশ্ন। তবে সুনীল গাভাসকার ও ইরফান পাঠান নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জানিয়েছেন।


খুব সম্ভবত আগামী ১৯ জানুয়ারি হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন। গাভাসকারের মতে মিডল অর্ডার শক্তিশালী করতে হলে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারকে দলে দরকার। আর উইকেটরক্ষক হিসেবে গাভাসকার ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন দু’‌জনকেই চাইছেন। সানির কথায়, ‘‌চারে আসুক শ্রেয়স। পাঁচে রাহুল। ছয়ে পন্থ। বেশ কয়েকটা শতরান করেছে সঞ্জু। ওকেও দলে রাখা উচিত। ওকে না নেওয়াটা ভুল হবে।’‌


ইরফান পাঠান আবার দলে দুই স্পিনার হিসেবে জাদেজা ও কুলদীপকে চাইছেন। আর তৃতীয় পেসার হিসেবে সিরাজকে। প্রথম দুই পেসার হিসেবে পাঠানের পছন্দ বুমরা ও সামি। তাঁর কথায়, ‘‌জাদেজা থাকলে ব্যাটিং গভীরতা বাড়বে। আট নম্বরে নামবে। তাছাড়া নীতীশ রেড্ডির সম্ভাবনাও অনেক বেড়েছে অস্ট্রেলিয়ায় ভাল পারফর্ম করার পর।’‌ তিনি আরও যোগ করেছেন, ‘‌সামি ও বুমরা খেলতে পারলে ওরাই দুই জুটি পেস বোলিংকে। সিরাজ তৃতীয় পেসার হিসেবে থাকুক।’‌


সানি ও পাঠান মিলে যে দলটা বেছেছেন তা এরকম:‌ রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, শুভমান গিল, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ, নীতীশ কুমার রেড্ডি।


সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, চাহাল কিংবা বিষ্ণোইকে দলে রাখেননি গাভাসকার বা পাঠান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া