মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আরও কয়েকমাস দুই ফরম্যাটেই অধিনায়ক থাকার জন্য বোর্ডকে অনুরোধ জানালেন রোহিত শর্মা। সপ্তাহান্তের বৈঠকের এই গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। শনিবার বিকেলে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ইংল্যান্ড সিরিজের দল বাছতে মিটিং ডাকা হয়েছিল। বোর্ডের আধিকারিকরা ছাড়াও ছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। সেই বৈঠকে বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা নিয়েও কাটাছেঁড়া হয়। রোহিতের উত্তরসূরির খোঁজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। লাল বলের ক্রিকেটে এই তালিকায় সবার আগে রয়েছেন যশপ্রীত বুমরা। কিন্তু বৈঠকের ৪৮ ঘণ্টা কাটার আগেই গোপন তথ্য ফাঁস হয়ে গেল। জানা গিয়েছে, রোহিত বোর্ডের শীর্ষকর্তা এবং নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, আরও কয়েকমাস টেস্ট এবং একদিনের ক্রিকেটে তিনিই অধিনায়ক থাকতে চান। তারপর নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, বুমরার নাম নিয়ে আলোচনা হলেও, এখনই নেতৃত্ব ছাড়তে চান না রোহিত।
জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন রোহিত। ততদিন পর্যন্ত অধিনায়ক থাকার ইচ্ছাপ্রকাশ করেন হিটম্যান। তারমধ্যে লাল বলের ক্রিকেট এবং একদিনের ক্রিকেটে রোহিতের উত্তরসূরি খুঁজে ফেলতে হবে বোর্ডকে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে, চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন রোহিত শর্মা। তাঁর ওয়ার্কলোডের কথা মাথায় রেখে টেস্টে বুমরাকে ফুলটাইম অধিনায়ক করার পক্ষে নয় বোর্ড কর্তা এবং নির্বাচকরা। একাধিকবার চোট-আঘাতের প্রভাব তাঁর কেরিয়ারে পড়েছে। যার ফলে দীর্ঘদিন মাঠের বাইরেও থাকতে হয় তারকা পেসারকে। তাই সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চাইছেন তাঁরা। একজন দক্ষ সহ অধিনায়ক নেওয়ার পক্ষপাতী নির্বাচকরা। যাতে বুমরার অনুপস্থিতিতে সে কাজ চালাতে পারে। তার পাশাপাশি টেস্ট এবং একদিনের ক্রিকেটে দু'জন অধিনায়ক চাইছে না ম্যানেজমেন্ট। একদিনের ক্রিকেটে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করার কথাও ভাবা হয়েছিল। তবে এইমুহূর্তে একদিনের দলে জায়গা নেই টি-২০ অধিনায়কের। সেক্ষেত্রে দুই ফরম্যাটেই বুমরা আদর্শ হতে পারে। কিন্তু তাঁর চোট-আঘাত ভাবাচ্ছে। যার ফলে ঋষভ পন্থ, যশস্বী জয়েসওয়ালকে সহ অধিনায়ক করার কথাও উঠেছে বৈঠকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি