সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Who will be axed Hijai Maher or Hector Yuste

খেলা | রক্ষণের রক্তাল্পতা দূর করতে বিদেশি ডিফেন্ডারের খোঁজে ইস্টবেঙ্গল, কোপ পড়বে কার উপরে? হিজাজি না হেক্টর?

KM | ১৩ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক:  ইস্টবেঙ্গল রক্ষণের রক্তাল্পতা দূর করতে লাল-হলুদে আসতে পারেন এক বিদেশি ডিফেন্ডার। সূত্রের খবর এমনটাই।

নিয়ম করে প্রায় প্রতিটি ম্যাচেই রক্ষণের ভুলে গোল হজম করতে হচ্ছে লাল-হলুদকে। পয়েন্ট নষ্ট করতে হচ্ছে অস্কার ব্রুজোঁর দলকে। পয়েন্ট খুইয়ে, ম্যাচ হেরে আইএসএলে ক্রমাগত পিছিয়ে পড়ছে লেসলি ক্লডিয়াস সরণীর বিখ্যাত ক্লাব। আইএসএলে এখনও ন'টি ম্যাচ বাকি রয়েছে ক্লেটন সিলভাদের। রয়েছে সুপার কাপ ও এএফসি। সেই সব ম্যাচের কথা ভেবে আপৎকালীন ভিত্তিতে নতুন এক বিদেশি ডিফেন্ডার আসতে চলেছে লাল-হলুদে। 

কিন্তু নতুন ডিফেন্ডার এলে কার উপরে কোপ পড়বে? সেটা অবশ্য এখনও পরিষ্কার নয়। তবে ইস্টবেঙ্গলের দুই বিদেশি ডিফেন্ডারের জন্য নিয়ম করে বিপন্ন হচ্ছে ক্লাব। সেই কারণেই অন্তত একজনকে বদলানোর কথা ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর। 

মুম্বই সিটির বিরুদ্ধে হিজাজির 'শিশুসুলভ' ভুলে ম্যাচ হারতে হয়েছে অস্কার ব্রুজোঁর দলকে। দু' গোলে পিছিয়ে পড়ে সেই সময়ে ইস্টবেঙ্গল সমতা ফিরিয়েছিল। কিন্তু ঘরের মাঠে পায়ের নীচ দিয়ে বল গলিয়ে হিজাজি গোল খাইয়ে দেন ইস্টবেঙ্গলকে। 

ডার্বিতেও আশিস রাইয়ের বলের নাগাল পাননি হিজাজি। অপর বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে গতিতে পরাস্ত করে মোহনবাগানের ম্যাকলারেন গোল করে দেন। 

আগামী ম্যাচগুলোয় মরণকামড় দেওয়ার চেষ্টা করবে ইস্টবেঙ্গল। ডিফেন্সকে আরও জমাটি করার দরকার রয়েছে। সেই কারণে নতুন একজন ডিফেন্ডারের খোঁজে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। 

কিন্তু কার বাদ পড়ার সম্ভাবনা বেশি? ইস্টবেঙ্গল ও জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মণ্ডল বলছেন, ''যদি পরিবর্তন করাই হয়, তাহলে হিজাজিকেই করা উচিত। মুম্বই সিটি-র বিরুদ্ধে মারাত্মক ভুল করেছিল। ডার্বির দিনও আশিস রাইয়ের বাড়ানো বলটা ও বুঝতেই পারেনি। ফুটবলার মন্থর হতেই পারে। সেটা মানিয়ে নেওয়াও যায়। কিন্তু হিজাজি বড্ড ভুল করে বসছে। একই ভুল বারংবার হচ্ছে। ওর মধ্যে লিডারশিপ দেওয়ার ক্ষমতাও নেই।'' 

কলকাতার তিন প্রধানে খেলা ডগলাস দ্য সিলভা আবার মনে করেন, হেক্টর ইউস্তের জায়গায় নতুন বিদেশি আনা উচিত। ডগলাসের ভোট আবার হিজাজির দিকে। ডগলাসকে নিয়ে মিথ রয়েছে ডার্বিতে। তিনি ডার্বি হারেননি কখনও। সেই প্রাক্তন ব্রাজিলীয় তারকা বলছেন, ''হেক্টর খুব স্লো। ডার্বির দিন দেখা গেল ম্যাকলারেন ওকে সহজেই পরাস্ত করে দিল। আর ওর পজিশনও ঠিক ছিল না। আমার মতে, যদি বাদ দিতে হয় হেক্টরকে বাদ দেওয়া  উচিত। হিজাজি হয়তো আইএসএলের মান অনুযায়ী খেলতে পারছে না। কিন্তু ও বাঁ পায়ের ফুটবলার। দল যদি ৩-৫-২ পদ্ধতিতে খেলে, তাহলে ওকে লেফট ব্যাক হিসেবে খেলানো সম্ভব। সেট পিসের সময়ে প্রতিপক্ষের বক্সে গিয়ে গোল করার চেষ্টা করে। প্রয়োজনে হিজাজিকে মাঝমাঠেও দেখে নিতে পারেন কোচ।'' 

আশিয়ান জয়ী ইস্টবেঙ্গল দলের গোল আগলেছিলেন সন্দীপ নন্দী। তিনি বলছেন, ''গোলকিপারের আগে যে দু'জন ডিফেন্ডার রয়েছে ইস্টবেঙ্গলে, তারা কেউই প্রভসুখান গিলকে নির্ভরতা দিতে পারছে না। বারবার ভুল করছে ওরা। মোহনবাগান ছেড়ে দিল হেক্টরকে, ইস্টবেঙ্গল তাকেই নিয়ে নিল। আমার মতে, হেক্টরের পরিবর্তে নতুন কোনও বিদেশি খোঁজা উচিত। ওর বয়সও হয়েছে। হিজাজিও ভুল করছে। আমার মতে এভাবে খেলোয়াড় না খুঁজে প্রাক্তন ফুটবলারদের কাজে লাগানো উচিত। ডগলাস, ব্যারেটো রয়েছে। ওদের কাছ থেকে খোঁজ নিয়ে ব্রাজিলীয় প্লেয়ার খোঁজা যায়। সুলে মুশা রয়েছে। ওরা পরামর্শও নেওয়া যায়। দরকার পড়লে উগা ওপারাকেও জিজ্ঞাসা করা যায়।'' 

ইস্টবেঙ্গলকে বাঁচাতে কোন ডিফেন্ডার আসেন, সেটাই এখন দেখার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া