মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব ক্রিকেটে অন্যতম শ্রেষ্ঠ দ্বৈরথ গুলির মধ্যে অন্যতম ভারত-পাকিস্তান। এশিয়ার মধ্যে এই দুই দেশের লড়াই সবসময়ই থাকে শীর্ষে। যতবার এই দুই দেশ একে অপরের মুখোমুখি হয়েছে ততবারই টানটান লড়াইয়ের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। আর এবার ময়দান ছেড়ে এই দুই দেশের লড়াই ফুটে উঠবে সিনেমার পর্দায়। ক্রিকেটের অন্যতম লড়াই ভারত-পাকিস্তান মহারণ নিয়ে ডকু সিরিজ আনছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নেটফ্লিক্স ঘোষণা করেছে, জনপ্রিয় এই দুই দলের লড়াই নিয়ে ডকু সিরিজ ‘দ্য গ্রেটেস্ট রাইভ্যালরি-ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান’ আসছে নেটফ্লিক্সে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হবে এই ডকু সিরিজে। এই সিরিজের মূল উদ্দেশ্যই হল, দুই দেশের মাটিতে অনুষ্ঠিত বিভিন্ন ম্যাচগুলির নাটকীয়তা, আবেগ এবং প্রতিযোগিতার পরিবেশ বিশ্বের কাছে তুলে ধরা। চন্দ্রদেব ভগত এবং স্টুয়ার্ট সাগ এই ডকু সিরিজের পরিচালনা করেছেন। এই ওটিটি প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, ডকু সিরিজটিতে প্রথম ভারত-পাকিস্তান একদিনের আন্তর্জাতিক ম্যাচের অনেক অজানা কাহিনি সামনে আসবে। পাশাপাশি দুই দেশের প্রাক্তন ক্রিকেটারদের বিশেষ সাক্ষাৎকারও থাকবে।
সিরিজে দেখা যাবে বীরেন্দ্র সেহবাগ, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাসকার, ওয়াকার ইউনিস, জাভেদ মিয়াঁদাদ, রবিচন্দ্রন অশ্বিন, ইনজামাম-উল-হক এবং শোয়েব আখতারের মতো কিংবদন্তিদের। যাঁরা ভারত পাকিস্তান দ্বৈরথ নিয়ে নিজেদের বিভিন্ন স্মৃতি ও নানা অজানা কাহিনী শেয়ার করবেন। জানা গিয়েছে, এই তথ্যচিত্রতে শুধু খেলার মাঠের ঘটনা নয় বরং তার বাইরেও নানা গল্প থাকবে। থাকবে ক্রিকেটারদের ব্যক্তিগত গল্পও। ভারত-পাকিস্তান সিরিজের বিভিন্ন রোমাঞ্চকর ম্যাচ, স্মরণীয় ছক্কা, এবং এমন অনেক ঘটনা রয়েছে যা পর্দায় আটকে রাখবে দর্শকদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি