মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৩ জানুয়ারী ২০২৫ ২০ : ০৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: 'প্রিয় ক্রিকেট, আমাকে আরও একটা সুযোগ দাও।' ২০২২ সালে নিজের এক্স হ্যান্ডেলে এমনই লিখেছিলেন করুণ নায়ার। চোখের সামনে নিজের ক্রিকেট জীবনের শেষ মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরের ১২-১৩ মাসে নাটকীয় পট পরিবর্তন। আবার জাতীয় নির্বাচকদের ভাবনায় ঢুকে পড়েছেন। ভারতীয় ক্রিকেটে করুণ নায়ারের ঘটনা বেশ অদ্ভুত। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৩ রান করা সত্ত্বেও লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য হতে পারেননি। তবে এবারের বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের ফলে, অজিত আগরকর সহ বাকি নির্বাচকদের নজর কেড়েছেন। বিজয় হাজারের শেষ ছয় ইনিংসে তাঁর স্কোর ১১২, ৪৪, ১৬৩, ১১১, ১১২, ১২২। ছয় ইনিংসে পাঁচটি শতরান। তারমধ্যে সবচেয়ে উল্লেযোগ্য বিষয় হল, একটি ইনিংসেও আউট হননি করুণ। অপরাজিত থেকে ৬০০ রানের বেশি করে ফেলেছেন। লিস্ট এ ক্রিকেটে অপরাজিত থেকে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর রেকর্ড করলেন তিনি। তামিলনাড়ুর নারায়ণ জগদীশনের পরে দ্বিতীয় ব্যাটার হিসেবে টুর্নামেন্টের একটি সংস্করণে পাঁচটি শতরানের নজির গড়েন। এর আগে লিস্ট এ ক্রিকেটে তিনজন ব্যাটারের চারটে শতরান করার রেকর্ড রয়েছে।
একটি রিপোর্টে বলা হয়েছে, লাল বলের ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আর বেশিদিন নেই। তাঁদের পরিবর্তে করুণ নায়ারের কথা ভাবা হচ্ছে। সেখানে বলা হয়েছে, 'ভারতীয় ক্রিকেট দল একটা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মা হিমশিম খাচ্ছে। এই জায়গায় করুণের কথা ভাবা হচ্ছে। তাঁর ওপর তীক্ষ্ণ নজর রাখছে নির্বাচকরা।' কয়েকদিন আগে পর্যন্তও কোনও দল ছিল না তাঁর। তখন তাঁকে সাহায্য করেন প্রাক্তন ভারতীয় পেসার অ্যাবে কুরুভিল্লা। তাঁর উদ্যোগে বিদর্ভের হয়ে খেলার সুযোগ পান। সেই সুযোগ কাজে লাগান। করুণ বলেন, 'অনূর্ধ্ব-১৯ দলে খেলাকালীন উনি আমার নির্বাচক ছিলেন। আমি ওনাকে জানাই, আমি দল খুঁজছি। আমাকে সাহায্য করার অনুরোধ করি। এভাবেই আমি বিদর্ভে খেলার সুযোগ পাই। আমি ওনার এবং বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ। আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। সেটা পাওয়া মাত্র দু'হাতে লুফে নিই। সবাই দেশের হয়ে খেলতে চায়। আমিও অন্যত্র নয়। আমি আবার টেস্ট ম্যাচ খেলতে চাই। সেটার জন্য নিজের কাজ চালিয়ে যেতে হবে।' আট বছর আগে শেষবার ভারতের হয়ে খেলা ক্রিকেটার কি আবার টিম ইন্ডিয়ায় সুযোগ পাবে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি