মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Spanish Super Cup 2025 Final, FC Barcelona clinched victorious against Real Madrid in the EL Classico

খেলা | সুপারকোপা ফাইনালে পর্যদুস্ত রিয়াল মাদ্রিদ, রাফিনহাদের দাপটে পাঁচ গোলে এল ক্লাসিকো জয় বার্সার

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৩ জানুয়ারী ২০২৫ ১৫ : ২৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক:
বার্সেলোনা ৫ (ইয়ামাল, রাফিনহা ২, লেওয়ানডস্কি, বালদে)
রিয়াল মাদ্রিদ ২ (এমবাপে, রড্রিগো)

গোটা ফুটবলবিশ্ব স্বপ্নেও ভাবেনি এমনটা হতে চলেছে। সুপারকোপা দে এস্পানার ফাইনালে একচ্ছত্র আধিপত্য দেখাল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে পাঁচ গোলের মালা পড়িয়ে সুপারকাপ জিতল বার্সা। গোল করলেন রাফিনহা, রবার্ট লেওয়ানডস্কি, লামিন ইয়ামাল, আলেহান্দ্রো বালদে। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করলেন কিলিয়ান এমবাপে এবং রড্রিগো। জেড্ডার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির স্টেডিয়ামে কার্যত একপেশে এল ক্লাসিকোর সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। এই নিয়ে ১৫ বার এই ট্রফি জিতলেন লামিন ইয়ামালরা।

গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠে চার গোলে হারতে হয়েছিল রিয়ালকে। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল কার্যত প্রতিশোধের ম্যাচ ছিল এমবাপেদের কাছে। শুরুটাও সেভাবেই করেছিলেন তাঁরা। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় একক দক্ষতায় দলকে এগিয়ে দেন এমবাপে। শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে খেলায় ফেরেন রাফিনহারা। বার্সেলোনার গোলরক্ষক ওজসিয়েক শেজনিকে বেশ কয়েকটি গোল বাঁচাতে হয় এর মাঝে। ম্যাচের ২২ মিনিটে বার্সার হয়ে সমতা ফেরান ১৭ বছরের তারকা লামিন ইয়ামাল। অ্যাসিস্ট করেন লেওয়ানডস্কি। ৩৬ মিনিটে বক্সের ভিতরে ফাউল করেন কামাভিঙ্গা। পেনাল্টি পায় বার্সা। গোল করে দলকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। খানিক বাদেই ৩৯ মিনিটে গোল করেন রাফিনহা। প্রথমার্ধে ৯ মিনিটের অতিরিক্ত সময় খেলা হয়। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করেন বালদে। প্রথমার্ধেই খেলা শেষ করে দেন হ্যান্সি ফ্লিকের ছাত্ররা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ছবির কোনও বদল হয়নি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই গোল করেন রাফিনহা। কফিনে শেষ পেরেক পুঁতে দেন। ম্যাচের ৫৬ মিনিটে এমবাপেকে বক্সের বাইরে ফাউল করেন বার্সার গোলরক্ষক শেজনি। লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। দশ জনের বার্সাকে প্রথম ঝাঁকুনি দেন রড্রিগো। ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন। কিন্তু আর গোল করতে পারেননি কার্লো আন্সেলোত্তির ছাত্ররা। ম্যাচে তেমন কোনও ছাপ ফেলতে পারেননি ভিনিশিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যামরা। তাঁদের তুলে নিয়ে লুকা মড্রিচ, আর্দা গুলারদের নামানো হলেও ম্যাচের ফলের কোনও পরিবর্তন হয়নি। ম্যাচের সেরা হয়েছেন রাফিনহা। 

রবিবারের ফাইনালের আগে ১৪ বার সুপারকোপা জিতেছিল বার্সা। মাদ্রিদ জিতেছিল ১৩ বার।  শেষ তিন বছরে দু'টি ফাইনালে রিয়ালকে হারিয়ে সুপারকোপা জিতল বার্সা। এই জয়ের ফলে উজ্জীবিত বার্সার খেলোয়াড়েরা। লি লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলিতেও তাঁরা এই ফর্ম ধরে রাখতে চান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া