শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan takes a dig at Ajay Devgnin Bigg Boss 18 while praising his nephew Aaman s dancing skills 

বিনোদন | অজয় দেবগণকে‌ প্রকাশ্যে কটাক্ষ, একই ব্যাপারে ভাগ্নে আমনের দিলখোলা প্রশংসা‌ সলমনের! ব্যাপারটা কী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৫ ০২ : ৫৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ১৭ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে 'আজাদ'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণের ভাগ্নে আমান দেবগণকে। তাঁর বিপরীতে দেখা যাবে রাশা ঠাডানিকে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ-ও। সম্প্রতি নিজেদের ছবির প্রচারে 'বিগ বস'-এর মঞ্চে হাজির হয়েছিলেন এই দু'জন। সেখানে তাঁদের অভিনয়, নাচের ভূয়সী প্রশংসা করে সলমন খান কটাক্ষ করেন অজয় দেবগণের নাচের অপারদর্শিতাকে। যাতে মিশেছিল শুধুই নির্দোষ মজা। 

 

আমান ও রাশাকে দেখে সলমন প্রকাশ্যেই জানান, তিনি এই দু'জনকে যেহেতু ছোট থেকে দেখেছেন তাই তাঁর কাছে এইমুহুর্তে অবিশ্বাস্য লাগছে একটি ছবির নায়ক-নায়িকা হিসাবে মানতে। এরপরেই আমান-রাশার নাচের দারুণ প্রশংসা করে 'টাইগার' বলেন, " তোমরা দু'জনেই দারুণ নাচো। আর এ ব্যাপারে অজয়-ও নিশ্চিত একমত হবে।" ইঙ্গিত বুঝতে পেরেই হাসিতে ফেটে পড়েন 'আজাদ' জুটি। সেসব থামলে আমন বলেন, "হ্যাঁ, উনি আমার নাচ দেখে চমকে গিয়েছিলেন।" সলমনের দ্রুত জবাব, "স্বাভাবিক। অজয় নিশ্চয়ই ভাবছিল, আমাদের অ্যাকশন বংশে এই ডান্সার কীভাবে জন্ম নিল?" প্রসঙ্গত, পর্দায় অজয়ের অ্যাকশন তো সুবিদিত এবং অজয়ের বাবা অধুনা প্রয়াত বীরু দেবগণ একসময় ছিলেন বলিপাড়ার এক নম্বর অ্যাকশন-ডিরেক্টর।

 

 

অন্যদিকে, মা রবিনা টন্ডনের মতোই অভিনয় এবং নাচ দুয়েই দারুণ পারদর্শী মেয়ে রাশা ঠাডানি। মাত্র ১৯ বছর বয়সেই 'আজাদ'-এর মাধ্যমে বড়পর্দায় পা রেখেছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া