শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shaktimaan actor Mukesh Khanna recalls Amitabh Bachchan s remark that stayed with him

বিনোদন | অমিতাভের একটি মন্তব্যে শেষ হয়েছিল মুকেশ খান্নার কেরিয়ার? বিস্ফোরক 'শক্তিমান'!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৫ ০২ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তিনি ভারতের প্রথম সুপারহিরো। নয়ের দশকে ছোটপর্দা থেকে শিশু-কিশোরদের হৃদয় দাপিয়ে বেড়াতেন তিনি। তিনি, শক্তিমান। সহজ কথায়, নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। 'শক্তিমান'-এ নামভূমিকায় অভিনয় করে যতটা জনপ্রিয় হয়েছিলেন বর্তমানে ঠিক ততটাই বিতর্কিত অভিনেতা মুকেশ খান্না। 'বিতর্কের রাজা' বললেও অত্যুক্তি করা হবে না। সুযোগ পেলেই বিভিন্ন বলি-তারকার স্বভাব, ব্যবহারে কোথায় গাফিলতি আছে তা উল্লেখ করে কড়া ভাষায় তাঁদের নিন্দা করেন তিনি। এবার যেমন তাঁর সাক্ষাৎকারে উঠে এল অমিতাভ বচ্চনের নাম। অমিতাভের নামে তাঁর এই নয়া দাবি শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া।

 

মুকেশের দাবি, অমিতাভ নাকি তাঁর একটি বিজ্ঞাপনের শুটিং দেখে তাঁর সম্পর্কে এমন একটি মন্তব্য করেছিলেন যা বেশ অপমানজনক। এবং সেকথা আর কেউ নয়, 'শাহেনশাহ'র এক বন্ধু মুকেশকে বলেছিল। সে বন্ধু নাকি আবার বসেছিল অমিতাভের পাশেই যখন এই উক্তি করেছিলেন 'ডন'। মুকেশের কথায়, " এক সুগন্ধী সংস্থার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম। দেখানো হয়েছিল, আমি সেই সুগন্ধী মাখামাত্রই সুন্দরীরা আকর্ষিত হয়ে আমার আশেপাশে চলে আসছে। এবং তা দেখে নাকি অমিতাভ মন্তব্য করেছিলেন, ' বাবা! এ দেখি আমার নকল করে।' অবশ্য সেকথা আমার বিশ্বাস হয়নি। উল্টে যে বলতে এসেছিল, তাকে ধমকেছিলাম। তবে হ্যাঁ, সেই কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল।"

 

সামান্য থেমে মুকেশ আরও জানান, অমিতাভের সেই মন্তব্য আশেপাশে থেকে শুরু করে সংবাদমাধ্যমে ছড়িয়ে গিয়েছিল কোনওভাবে। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেসও করেছিলেন অমিতাভের সেই একটি মন্তব্য আমার কেরিয়ারের সর্বনাশ করে দিয়েছিল কি না। জবাবে 'না' বলেছিলাম। পরে বহুবার অমিতাভ বচ্চনের সঙ্গে আমার দেখা, কথা হয়েছে। কিন্তু কোনওদিনও এই প্রসঙ্গে আমরা কথা বলিনি। আমাকে মাত্র কয়েকটি ছবিতে দেখা গিয়েছে কারণ সেই সামান্য কয়েকটি ছবিতেই আমি কাজ করেছি। অমিতাভের জন্য আমার কেরিয়ারে কোনও কুপ্রভাব পড়েনি। কই ওঁর জন্য তো 'মহাভারত' অথবা 'শক্তিমান'-এ অভিনয় করতে কোনও বাধা পাইনি।"

 

'শক্তিমান' ধারাবাহিক 'শক্তিমান'-এর প্রযোজনার পাশাপাশি নামভূমিকায় অভিনয় করতেন মুকেশ নিজেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া