শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Popular bollywood director Vikramaditya motwane reveals shah rukh khan asked for honey before performing the dying scene of Devdas movie

বিনোদন | 'দেবদাস'-এর মৃত্যুদৃশ্যে অভিনয়ের আগে শুধু মধু চেয়েছিলেন শাহরুখ, কারণ শুনলে হাঁ হয়ে যাবেন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কিং খান’ হয়ে ওঠার পথটা মোটেই সহজ ছিল না শাহরুখের। মসৃণ, গোলাপের পাপড়ি বিছানো নয়, বরং চড়াই-উতারাই ভরা বন্ধুর ছিল সেই যাত্রাপথ। মেপে পা ফেলতে গিয়েও, স্ট্র্যাটেজি কষেও সফল হওয়ার বদলে একাধিকবার ব্যর্থ হয়েছেন তিনি। আবার যখন সফল হয়েছেন তখন তখন সেই সাফল্যের গুঞ্জন অনুরণিত হয়েছে বছরের পর বছর ধরে। সম্প্রতি, শাহরুখের এক অজনা তথ্য এই প্রথমবার ফাঁস করলেন জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, যা জেনে অভিনয়ের প্রতি শাহরুখের বোধ, জ্ঞান যে কতটা তীক্ষ্ণ তা নতুন করে টের পাওয়া যায়।

 

 

তখন 'দেবদাস' ছবির শুটিং চলছে। 'দেবদাস'-এর পরিচালক সঞ্জয় লীলা বনশালির প্রধান সহকারী হিসাবে যুক্ত বিক্রম। সামনে থেকে শাহরুখের কাজ দেখছেন, শুটিংয়ে প্রতিটি দৃশ্যে সবকিছুর প্রতি 'বাদশা'র কতটা নজর, তা টের পাচ্ছেন। ছবিতে দেবদাস-এর সেই বিখ্যাত মৃত্যুদৃশ্যের শুটিং শুরু হবে। তোড়জোড় চলছে। প্রায় সবাই প্রস্তুত। এমন সময় মধু চাইলেন শাহরুখ। হ্যাঁ, মধু। 

 

ইউনিটের সবাই অবাক। যাই হোক, মধু আনা হল। শাহরুখ মুখে হালকা করে তা মেখে নিলেন, তারপর শুয়ে শুটিং শুরু করলেন। কেন মধু? অভিনেতার যুক্তি ছিল, মৃত মানুষের উপর মাছি ভনভন করে। তাই এই দৃশ্যে তাঁর উপরেও যদি মাছি ভনভন করে ওড়ে, তাহলে দর্শকের কাছে তাঁর পর্দার মৃত্যুটা বিশ্বাসযোগ্য হবে। অতএব, মাছিদের আকর্ষণ করার জন্য দরকার ছিল মধু। তাই-ই করেছিলেন। সব দেখেশুনে চমকে গিয়েছিলেন বিক্রম। তাই তো তাঁর মতে,শাহরুখের বিকল্প হবে না। "সবসময় ওঁর চিন্তা চলে কীভাবে কোনও দৃশ্যকে আরও নিখুঁত করে তোলা যায়, আরও বিশ্বাসযোগ্য করে তোলা যায়। সেইজন্য যা যা করা প্রয়োজন, সেই চিন্তাতে ডুবে থাকেন তিনি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া