মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | এমনিই মরশুম খারাপ যাচ্ছে, তার মধ্যে দল ছাড়তে পারেন এই তারকা ডিফেন্ডার, ম্যান সিটি নিয়ে বড় আপডেট পেপের

Kaushik Roy | ১২ জানুয়ারী ২০২৫ ২০ : ২৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুম খুব একটা ভাল যাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটির। পরপর চারবার ইপিএল জেতা দলটি এবার ক্রমশ পিছিয়ে পড়ছে লিগ জেতার দৌড় থেকে। এর মধ্যেই দলের ম্যানেজার পেপ গুয়ার্দিওলা জানালেন, অধিনায়ক কাইল ওয়াকার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সিটি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কেরিয়ারের শেষ পর্যায়ে নতুন চ্যালেঞ্জ খুঁজে নিতে চান ৩৪ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার। গত দু’বছর ধরেই ট্রান্সফার সংক্রান্ত গুজবের কেন্দ্রে কাইল ওয়াকার। বায়ার্ন মিউনিখ এবং সৌদি প্রো লিগে খেলা একাধিক দল তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে।

 

এর আগে ২০২৩ সালে বুন্দেশলিগায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি এবং ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেন। কিন্তু চলতি মরশুমে প্রথম একাদশে নিয়মিত জায়গা না হওয়ায় দল ছাড়ার কথা ভাবছেন তিনি। গুয়ার্দিওলা জানিয়েছেন, ‘কেরিয়ারের শেষ পর্যায়ে বিদেশে খেলার বিকল্প খুঁজতে চান কাইল। দু’বছর আগে ট্রেবল জয়ের পরেও তিনি এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। বায়ার্ন মিউনিখ তাঁকে নিতে চেয়েছিল, তবে সেই সময় প্রস্তাবটা মনমত ছিল না। আমাদের এই সাফল্যের পেছনে কাইলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ’। চলতি মরশুমে খুব একটা প্রথম একাদশে সুযোগ পাননি কাইল ওয়াকার।

 

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে তিনি এখনও পর্যন্ত মাত্র ১১টি ম্যাচে শুরু করেছেন। এফএ কাপের তৃতীয় রাউন্ডে সলফোর্ড সিটির বিরুদ্ধে দলের ৮-০ ব্যবধানে জয়ের সময়ও তিনি দলে ছিলেন না। তাঁর সর্বশেষ ম্যাচ ছিল ডিসেম্বরে, যেখানে সিটি তাদের ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ১-২ গোলে হেরে যায়। সিটিতে ওয়াকারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ম্যাঞ্চেস্টার সিটির ট্রান্সফার পরিকল্পনায় এই পরিস্থিতি একটি বড় প্রভাব ফেলতে পারেই বলে মনে করছে ফুটবল মহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া