মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১২ জানুয়ারী ২০২৫ ১৫ : ৪৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে জয় তাঁর দলের খেলোয়াড়দের নিজেদের উপর আস্থা রাখারই ফল। এমনটাই মনে করেন মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রেই চের্নিশভ।
বেঙ্গালুরুতে ম্যাচের শেষ দিকে এক দুর্দান্ত ফ্রি-কিকে গোল দিয়ে ক্লাবের ১১ ম্যাচে ব্যর্থতার ধারাবাহিকতার অবসান ঘটান উজবেকিস্তানের মিডফিল্ডার মির্জালল কাসিমভ। এই গোলেই লিগে মহমেডানের দ্বিতীয় জয় নিশ্চিত হয়। এই অপ্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ জয়ে কলকাতার ঐতিহ্যবাহী দলটি পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থান থেকে উঠেও এসেছে।
বেঙ্গালুরু এফসি বলের দখল বজায় রেখে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও মহমেডান সেট-পিস থেকে তাদের সুযোগ কাজে লাগিয়ে নেয়। কাসিমভের নিখুঁত ফ্রি-কিক বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। অন্য দিকে, মহামেডানের গোলকিপার পদম ছেত্রী অসাধারণ পারফরম্যান্স দেখান। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে টানা তৃতীয় বার গোল অক্ষত রাখেন তিনি।
তাদের রাশিয়ান কোচ আন্দ্রেই চের্নিশভ তাঁর দলের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং পরিকল্পনা কার্যকর করতে পারার জন্য দলের ফুটবলারদের প্রশংসাও করেন। ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আমাদের খেলোয়াড়দের বুঝিয়েছিলাম কী করতে হবে, এবং তারা আজকের ম্যাচে যেভাবে খেলেছে, যেভাবে পরিশ্রম করেছে, তাতে আমি খুব খুশি। ওরা বিশ্বাস করেছিল, আমিও বিশ্বাস করেছিলাম যে আমরা পরিস্থিতি একদিন বদলাতে পারব।''
দীর্ঘ পাঁচ ম্যাচ গোলহীন থাকার পর এতদিনে গোল পেল সাদা-কালো ব্রিগেড। এই প্রসঙ্গে কোচ বলেন, “আমরা গোল করতে শুরু করেছি, জয় পেতে শুরু করেছি। কারণ, আমি জানি এই খেলোয়াড়রা খুবই ভাল এবং তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। আমার স্টাফদেরও ধন্যবাদ, যারা বেঞ্চ থেকে আমাকে অনেক সাহায্য করেছে; এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমরা সত্যিই খুশি।”
এই জয়ের ফলে মহমেডান টানা তিন ম্যাচে অপরাজিত রয়েছে এবং টানা তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছে। চলতি লিগের অন্যতম সেরা দল ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এ বার দ্বিতীয় স্থানে থাকা সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির মাঠে নেমে জিতল তারা। তিনটি দল চলতি লিগে সব মিলিয়ে ৮৭টি গোল করেছে। এই তিন দলের বিরুদ্ধে গোল অক্ষত রাখা যথেষ্ট কৃতিত্বের।
বছরের শুরু থেকে পারফরম্যান্সে এই উন্নতি প্রসঙ্গে চেরনিশভ বলেন, “আমাদের অনেক খেলোয়াড় আইএসএল অভিজ্ঞতা ছাড়াই এই লিগে খেলছে এবং আমাদের সময়ের প্রয়োজন ছিল। আমি সবাইকে বলেছিলাম, আমাদের সময় দিতে হবে। এখন আমরা শারীরিকভাবে ভাল অবস্থায় আসতে শুরু করেছি। এখন আমরা দলের মধ্যে একে অপরকে ভালভাবে বুঝতে শুরু করেছি এবং খেলোয়াড়রা এখন জানে মাঠে নেমে তাদের কী করতে হবে। ১৫ দিনে একটা দল তৈরি করা যায় না এবং রাতারাতি ভাল খেলতে পারাও যায় না। তবে ধীরে ধীরে আমরা উন্নতি করছি। আমাদের এ ভাবেই এগিয়ে যেতে হবে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি