শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'ঝিল্লি'র প্রেমের ঠেলায় নাজেহাল গৌরব! এক বেলাতেই হাল বেহাল; ভালবাসার মরশুমে কী চলছে শুটিং ফ্লোরে?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৫ ১৫ : ৪৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ঝিল্লির জীবনে এল নতুন প্রেম। তার স্বপ্নের রাজকুমার যে আর কেউ নয়, সে ঋষিই। তা এবার বুঝতে পারে ঝিল্লি। ঋষির প্রেমে পড়ে সে। মনের কথা কি ঋষিকে বলতে পারবে ঝিল্লি? এবার কি শুরু হবে তাদের প্রেম? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল ভারতলক্ষ্মী স্টুডিওয়, স্টার জলসার 'তেঁতুলপাতা'র শুটিং ফ্লোরে।


প্রেমের ঠেলায় নাজেহাল গৌরব


চারিদিকে এখন শুধু ঋষিকেই দেখছে ঝিল্লি। তাই নানা রকম সাজে হাজির হতে হচ্ছে পর্দার 'ঋষি' অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়কে। একের পর এক লুক চেঞ্জ আর তড়িঘড়ি শট। কখনও পুলিশ অফিসার, কখনও আবার মিষ্টির দোকানের মালিক, কখনও নাপিতের বেশে গৌরব! ঝিল্লির জন্য এক বেলায় এতকিছু করতে হচ্ছে? প্রশ্ন শুনেই হেসে ফেলেন নায়ক। হাসতে হাসতেই বলেন, "তাও তো এখন শুধু ঝিল্লি প্রেমে পড়েছে। এবার যদি ঋষিও ঝিল্লির প্রেমে পড়ে, তাহলে যে কী হবে ভেবেই হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে।" প্রেমে পড়লে হাত-পা ঠান্ডা হয়ে যায় বলছেন? গৌরবের জবাব, "ও বাবা! আরও যে কতকিছু হয়! তবে ধারাবাহিকের ক্ষেত্রে বিষয়টা অতিরঞ্জিত করে দেখানো হয়। এদিকে ঝিল্লি লেখিকা, তাই ওর কল্পনার জগতের রাজপুত্র হতে গিয়ে আমার হাত বেহাল।" 


ভালবাসা মানেই লুকোচুরি!


কথার মাঝেই নতুন লুকের জন্য আবার ডাক পড়ল গৌরবের। এদিকে, ফাঁকা সময় পেয়েই দস্যিপনা শুরু পর্দার 'ঝিল্লি' ওরফে ঋতব্রতা দের। অবশেষে স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেলেন? লজ্জা পেয়ে নায়িকার জবাব, "সে তো পর্দায়। ঋষির মতো গোমরা মুখোকে যে ঝিল্লির ভাল লাগবে, এটা মেনে নিতেই অনেক সময় লেগেছে। কিন্তু প্রেমে পড়লে তো মনকে আটকানো যায় না। তাই এখন চোখে সর্ষেফুলের মতো ঋষিকেই দেখে যাচ্ছে।" মনের কথা এখনও বলতে পারেনি ঝিল্লি, বাস্তবে প্রেম প্রসঙ্গে কতটা সাবলীল? ঋতব্রতার কথায়, "প্রেম ব্যাপারটাই এমন, যে মনে হয় লুকোচুরির মতো। একটু আড়ালে না থাকলে মজা নেই।" 


ফের নতুন লুকে হাজির গৌরব। দেখে হেসে খুন ঋতব্রতা। দু'জনের খুনসুটিতে যোগ দিলেন পরিচালক শমিকও। বিকেলের চায়ের সঙ্গে জমলো অফস্ক্রিন আড্ডা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া