মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Jose Molina says win is not enough for Mohun Bagan

খেলা | 'অজুহাত না দিয়ে রেজাল্ট পাওয়ার চেষ্টা কর', ব্রুজোঁকে পরামর্শ মোলিনার

KM | ১২ জানুয়ারী ২০২৫ ১৪ : ৫৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ রেফারিকে তোপ দেগেছেন। মোহনবাগান কোচ হোসে মোলিনা ইস্টবেঙ্গল কোচকে তোপা দাগলেন। বললেন, ''সব সময়ে অজুহাত দেওয়াটা ঠিক নয়। অজুহাত দেওয়া বন্ধ করে রেজাল্ট পাওয়ার চেষ্টা করাটাই উচিত। বুঝি মানুষ যখন ফলাফল পায় না, তখন অজুহাত খোঁজে। এটা ঠিক নয়।'' 

সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ বলছেন, ইস্টবেঙ্গল কোচ তাঁর মতামত দিয়েছেন। আমি তাঁর সঙ্গে সহমত পোষণ করছি না। আমরা ভাল খেলেছি। কিন্তু রেফারির সিদ্ধান্ত তো আমাদের হাতে নয়। কিছু কিছু ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে।  কিছু কিছু ক্ষেত্রে ভুল করছেন রেফারিরা। তবে আমি কখনও অভিযোগ করিনি।'' 

বক্সের ভিতরে বিষ্ণুর মারা বল হাতে লাগে আপুইয়ার। পেনাল্টির আবেদন করেন লাল-হলুদ খেলোয়াড়রা। কিন্তু রেফারি কর্ণপাত করেননি তাতে। ব্রুজোঁ বলেছেন, ইস্টবেঙ্গল অন্তত দুটো পেনাল্টি পেতেই পারত। মোলিনা বলছেন, ''ইস্টবেঙ্গল কোচ রিজার্ভ বেঞ্চ থেকে দেখতে  পেল বল হাতে লেগেছে। ওটা পেনাল্টি। আমি আরও কাছে ছিলাম। আমি দেখতে পাইনি। বুঝতেও পারিনি। হয়তো ও টিভিতে দেখেছে। আমি টিভিতে দেখিনি। আমি সবাইকে শ্রদ্ধা করি।''

একসময়ের নামকরা গোলকিপার বলছেন, মোহনবাগানে সব সময়ে জেতাটাও যথেষ্ট নয়। ডার্বি জিতেছি। কিন্তু সমর্থকরা খুশি নন। কারণ একটার বেশি গোল হয়নি ম্যাচে। কিছু কিছু ক্ষেত্রে জয়টাও যথেষ্ট নয়। আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। পরের ম্যাচটাও গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন হতে গেলে সব ম্যাচেই জিততে হবে। আরও কঠিন পরিশ্রম করতে হবে।''

ম্যাচ হেরে একদলের কোচ যখন অজুহাত খুঁজছেন। আরেক দলের কোচ বলছেন, চ্যাম্পিয়ন হতে গেলে জিততে হবে প্রতিটা ম্যাচ। তার জন্য আরও কঠিন পরিশ্রম দরকার। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া